1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, ১১ জুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন আহবায়ক দৈনিক মানবকণ্ঠের ছলিম উল্লাহ মেজবাহ সদস্য সচিব একাত্তর টিভির সিদ্দিক আল মামুন হালিশহরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: চালক রুবেল গণপিটুনির পর পুলিশে সোপর্দ সনদ নয়, দক্ষতাই হবে ভবিষ্যতের চাবিকাঠি: শিক্ষাব্যবস্থা কর্মমুখী করার নির্দেশ প্রধানমন্ত্রীর ফেনীর কবি কুতুবউদ্দিনকে ঘিরে ঢাকায় সাহিত্য সন্ধ্যা তাপদাহে স্বস্তির ছোঁয়া: সাধারণ মানুষের পাশে BDRCS খুলনা জেলা ইউনিট। ফায়ার সার্ভিসের নিয়োগ ও বদলি কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ মহাপরিচালকের বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: সোহেল রানা-স্বপ্নার মৃত্যুদণ্ড, আদালতে কান্না-চত্বরে উল্লাস

ফায়ার সার্ভিসের নিয়োগ ও বদলি কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ মহাপরিচালকের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দরবারে প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় দায়িত্বশীল আচরণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৭ জুন ২০২৬ : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি ও জনআস্থা ধরে রাখতে সবাইকে সততা ও শৃঙ্খলার সঙ্গে কাজ করতে হবে।
রোববার (৭ জুন) সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরে আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের দরবারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সদর দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগীয় উপপরিচালক, জেলা কর্মকর্তা এবং বিভিন্ন ফায়ার স্টেশনের কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে যুক্ত হন।
দরবারে মহাপরিচালক আসন্ন নিয়োগ কার্যক্রমকে গত বছরের মতো স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি সতর্ক করে বলেন, নিয়োগ সংক্রান্ত কোনো অনৈতিক কর্মকাণ্ডে বাহিনীর কোনো সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের বদলি কার্যক্রমে যে স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়েছে তা বজায় রাখতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার নির্দেশনা দেন তিনি। বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়—এমন কোনো বেআইনি বা অনভিপ্রেত কনটেন্ট প্রচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানান মহাপরিচালক।
দরবারে তিনি ফায়ার সার্ভিসের বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতির তথ্য তুলে ধরেন এবং কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন মতামত ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন। পরে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com