1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, ১১ জুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন আহবায়ক দৈনিক মানবকণ্ঠের ছলিম উল্লাহ মেজবাহ সদস্য সচিব একাত্তর টিভির সিদ্দিক আল মামুন হালিশহরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: চালক রুবেল গণপিটুনির পর পুলিশে সোপর্দ সনদ নয়, দক্ষতাই হবে ভবিষ্যতের চাবিকাঠি: শিক্ষাব্যবস্থা কর্মমুখী করার নির্দেশ প্রধানমন্ত্রীর ফেনীর কবি কুতুবউদ্দিনকে ঘিরে ঢাকায় সাহিত্য সন্ধ্যা তাপদাহে স্বস্তির ছোঁয়া: সাধারণ মানুষের পাশে BDRCS খুলনা জেলা ইউনিট। ফায়ার সার্ভিসের নিয়োগ ও বদলি কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ মহাপরিচালকের বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: সোহেল রানা-স্বপ্নার মৃত্যুদণ্ড, আদালতে কান্না-চত্বরে উল্লাস

ফেনীর কবি কুতুবউদ্দিনকে ঘিরে ঢাকায় সাহিত্য সন্ধ্যা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৪০ বার দেখা হয়েছে

আবুল হাসনাত তুহিন ফেনী:-এ সময়ের তরুণ কবিদের মধ্যে পরিচিত ও আলোচিত মুখ ফেনীর কবি মোহাম্মদ কুতুবউদ্দিন। শুক্রবার ৫ জুন এই কবিকে ঘিরে রাজধানীতে কবিতা আড্ডা অনুষ্ঠিত হয়েছে।এ দিন রাজধানীর ফার্মগেটে অন্যধারা সাহিত্য সংসদের ৪৫৩ নং আড্ডার সভাকবি হন তিনি। কবি সৈয়দ রনোর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশির দশকের শক্তিমান কবি শাহীন রেজা। উদ্বোধক হিসেবে ছিলেন ছড়াকার আতিক হেলাল ও সভাপতিত্ব করেন কবি ইব্রাহিম ভূঁইয়া।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কবি শাহীন রেজা বলেন, কবি কুতুবউদ্দিন আধ্যাত্মিকতার মোড়কে একজন মানবতার কবি। তার সৃষ্টিশীল ও সমকালীন কবিতায় আমরা তাই খুঁজে পাই।তিনি আরও বলেন, একজন কবি যেই সময়েই বাস করেন না কেন প্রত্যেক কবিকেই দ্রোহ ও মানবতার সিঁড়ি দিয়েই কবিতার সড়ক নির্মাণ করতে হয়, কুতুবউদ্দিন সেই দিকটি ভালোভাবেই রপ্ত করেছেন। ইতোমধ্যে কুতুবুদ্দিনের কবিতা দেশের সীমানা ছাড়িয়ে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত সাবলীলভাবে পৌঁছে যাচ্ছে। তিনি তার অনুজপ্রতিম কবি কুতুবউদ্দিনকে তার স্নেহধন্য ও শুভকামনা নিবেদন করেন। কবি সৈয়দ রনো বলেন, একজন কবি কতটা ভালো লেখেন, কতটা সময়কে রপ্ত করে তার লেখনী শিল্পকে তরান্বিত করে মানবতার মানচিত্র রচনা করছেন তা আজ কবি কুতুবউদ্দিনের কবিতা শুনে ও পড়ে অবগাহন ও ঋদ্ধ হলাম। তিনি আরও বলেন, আজ আড্ডার মধ্যমণি হিসেবে না পেলে আজকের কবি কুতুবউদ্দিনকে চেনাই হতো না। এই কবিকে আজ আড্ডার মধ্যমণি করতে পেরে ‘অন্যধারা সাহিত্য সংসদ’ স্বার্থক ও অভিভূত । এ সময় আরও বক্তব্য ও স্বরচিত কবিতা পাঠ করেন কবি মোজাফফর, কবি আব্দুল মজিদ, কবি হাসান কামরুল, কবি লিলিশেঠ, কবি কল্যাণ চক্রবতী, কবি সালেক, কবি রকিব লিখন , কবি আবুল খায়ের, কবি ডাক্তার সাবিনা ইয়াসমিন, কবি সুমন রায়হান, অ্যাডভোকেট তওফিক, কবি আতিকুজ্জমান রামেন ও দেশের পঞ্চাশোর্ধ্ব দেশবরেণ্য কবি ও লেখকগণ।অনুষ্ঠান শেষে কবি কুতুবউদ্দিনকে অন্যধারা সাহিত্য সংসদ- এর পক্ষ থেকে একটি সম্মাননা স্বারক দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com