1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, ১১ জুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন আহবায়ক দৈনিক মানবকণ্ঠের ছলিম উল্লাহ মেজবাহ সদস্য সচিব একাত্তর টিভির সিদ্দিক আল মামুন হালিশহরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: চালক রুবেল গণপিটুনির পর পুলিশে সোপর্দ সনদ নয়, দক্ষতাই হবে ভবিষ্যতের চাবিকাঠি: শিক্ষাব্যবস্থা কর্মমুখী করার নির্দেশ প্রধানমন্ত্রীর ফেনীর কবি কুতুবউদ্দিনকে ঘিরে ঢাকায় সাহিত্য সন্ধ্যা তাপদাহে স্বস্তির ছোঁয়া: সাধারণ মানুষের পাশে BDRCS খুলনা জেলা ইউনিট। ফায়ার সার্ভিসের নিয়োগ ও বদলি কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ মহাপরিচালকের বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: সোহেল রানা-স্বপ্নার মৃত্যুদণ্ড, আদালতে কান্না-চত্বরে উল্লাস

সনদ নয়, দক্ষতাই হবে ভবিষ্যতের চাবিকাঠি: শিক্ষাব্যবস্থা কর্মমুখী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৭ জুন : সনদনির্ভর শিক্ষার পরিবর্তে দক্ষতাভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান বিশ্বে শুধু একাডেমিক সনদ অর্জন যথেষ্ট নয়; বৈশ্বিক কর্মবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে।
রোববার (৭ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনের জন্য শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করতে হবে। শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিতে নিজেদের প্রস্তুত করতে না পারলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হয়ে পড়বে।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংক্রিয় প্রযুক্তির বিস্তারের ফলে বিশ্বজুড়ে কর্মক্ষেত্রে দ্রুত পরিবর্তন আসছে। কিছু প্রচলিত পেশা ঝুঁকির মুখে পড়লেও নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। এ বাস্তবতায় শিক্ষার্থীদের সনদ অর্জনের পাশাপাশি ব্যবহারিক ও প্রযুক্তিগত দক্ষতার ওপর গুরুত্ব দিতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, দেশের দুই হাজারের বেশি অধিভুক্ত কলেজে বর্তমানে ৪০ লাখেরও বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন। ফলে আধুনিক ও দক্ষতাভিত্তিক উচ্চশিক্ষা বিস্তারে জাতীয় বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ফরেনসিক বিজ্ঞান, প্রোগ্রামিং, ডিজিটাল উদ্যোক্তা উন্নয়ন, নেতৃত্ব, উপস্থাপনা দক্ষতা এবং আর্থিক সচেতনতার মতো বিষয়কে আধুনিক শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি জেনেটিক প্রকৌশল, জীবপ্রযুক্তি, কোয়ান্টাম কম্পিউটিং, শিল্পভিত্তিক ইন্টারনেট অব থিংস (আইওটি), ন্যানোপ্রযুক্তি, ত্রিমাত্রিক মুদ্রণ এবং ৫জি প্রযুক্তি সম্পর্কেও শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের আহ্বান জানান।
শিক্ষিতদের মধ্যে বেকারত্বের অন্যতম কারণ হিসেবে ব্যবহারিক দক্ষতার ঘাটতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা সম্পন্ন করেও প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রায়োগিক দক্ষতা অর্জন করতে পারেন না। এ সমস্যা সমাধানে শিক্ষানবিশ কার্যক্রম সম্প্রসারণ এবং শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা বাস্তবায়নে প্রতিযোগিতামূলক ভিত্তিতে ‘প্রারম্ভিক তহবিল’ বা ‘উদ্ভাবন অনুদান’ দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান তিনি। তার মতে, এর ফলে শিক্ষার্থীরা চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবে।
তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা আয়ত্ত করতে পারলে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে।
অনুষ্ঠানের শেষে তিনি বলেন, এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যা শুধু সনদ প্রদান করবে না; বরং দক্ষ মানবসম্পদ তৈরি করে দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com