শাব্বির আহমদ,জেলা প্রতিনিধি খুলনা : খুলনায় স্কুল-কলেজের শিষর্ক্ষাথীদের পড়াশোনা নির্বিঘ্ন করতে দাকোপ, বটিয়াঘাটা, ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। আজ ১/৬/২৬ সোমবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আসগার লবি, বিশেষ অতিথি ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।
খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীর সভাপতিত্বে ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের র্কমর্কতাবৃন্দ ও স্কুল-কলেজের শিক্ষক ও শির্ক্ষাথীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩০ জন দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।