1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, ১১ জুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন আহবায়ক দৈনিক মানবকণ্ঠের ছলিম উল্লাহ মেজবাহ সদস্য সচিব একাত্তর টিভির সিদ্দিক আল মামুন হালিশহরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: চালক রুবেল গণপিটুনির পর পুলিশে সোপর্দ সনদ নয়, দক্ষতাই হবে ভবিষ্যতের চাবিকাঠি: শিক্ষাব্যবস্থা কর্মমুখী করার নির্দেশ প্রধানমন্ত্রীর ফেনীর কবি কুতুবউদ্দিনকে ঘিরে ঢাকায় সাহিত্য সন্ধ্যা তাপদাহে স্বস্তির ছোঁয়া: সাধারণ মানুষের পাশে BDRCS খুলনা জেলা ইউনিট। ফায়ার সার্ভিসের নিয়োগ ও বদলি কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ মহাপরিচালকের বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: সোহেল রানা-স্বপ্নার মৃত্যুদণ্ড, আদালতে কান্না-চত্বরে উল্লাস

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, ১১ জুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৭ জুন ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ রবিবার (৭ জুন) বিকেল ৩টায় শুরু হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর এটি প্রথম বাজেট অধিবেশন। আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
অধিবেশনের শুরুতে সংসদের দ্বিতীয় অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেওয়া হয়। মনোনীত সদস্যরা হলেন— বেগম সেলিমা রহমান, ওসমান ফারুক, জয়নুল আবেদিন, মো. শাহজাহান এবং শাহজাহান চৌধুরী।
এদিন অধিবেশনে প্রয়াত ১৬ জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাদের মধ্যে রয়েছেন সৈয়দ মোহাম্মদ কায়সার, অধ্যাপক এম এ মান্নান, জি এম ফজলুল হক, এবিএম আনোয়ারুল হক, ব্যারিস্টার শফিক আহমেদ, মোহাম্মদ সামসুদ্দোহা, আবু নূর মোহাম্মদ বাহাউল হক, দেওয়ান সামছুল আবেদিন, গোলাম সরওয়ার মিলন, মোসলেম উদ্দিন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মিজানুর রহমান সিনহা, দবিরুল ইসলাম, তোফায়েল আহমেদ, আব্দুল মতিন এবং এ কে এম রহমতউল্লাহ।
এছাড়া সম্প্রতি হত্যার শিকার শিশু রামিসাসহ নিহত শিশুদের স্মরণেও সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং তাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৭ মে এ অধিবেশন আহ্বান করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com