1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর সদর উপজেলায় দল-মত নির্বিশেষে সকলের সেবায় করতে চাই-আবু তাহের মুসুল্লি ​ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক অপরাধমুক্ত সমাজ গঠন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন *মুগদায় বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা ও শপথ* খুলনায় দূর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবক খুন। বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নয়, মশার ডোবায় সমাধান খুঁজতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ওপর সাড়ে ৭% ভ্যাট নয়, আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: জুয়েল রানা ‘ইরানের বীর’ অনুষ্ঠানে শহীদ শিশুদের স্মরণ, ক্রীড়া তারকাদের সম্মাননা দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫১ বার দেখা হয়েছে

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪ নং পাল্টাপুরি ইউনিয়নের ভোগডোমা গ্রামের একটি শালবাগান থেকে রাসেল রানা (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১টা থেকে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা লিচু ভাঙতে গিয়ে ভোগডোমা শালবাগানে রাসেল রানাকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হলে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, নিহতের মাথার পেছনে ও বাম পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মাথার আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তক্ষরণও দেখা গেছে। নিহত রাসেল রানা ভোগডোমা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com