1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, ১১ জুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন আহবায়ক দৈনিক মানবকণ্ঠের ছলিম উল্লাহ মেজবাহ সদস্য সচিব একাত্তর টিভির সিদ্দিক আল মামুন হালিশহরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: চালক রুবেল গণপিটুনির পর পুলিশে সোপর্দ সনদ নয়, দক্ষতাই হবে ভবিষ্যতের চাবিকাঠি: শিক্ষাব্যবস্থা কর্মমুখী করার নির্দেশ প্রধানমন্ত্রীর ফেনীর কবি কুতুবউদ্দিনকে ঘিরে ঢাকায় সাহিত্য সন্ধ্যা তাপদাহে স্বস্তির ছোঁয়া: সাধারণ মানুষের পাশে BDRCS খুলনা জেলা ইউনিট। ফায়ার সার্ভিসের নিয়োগ ও বদলি কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ মহাপরিচালকের বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: সোহেল রানা-স্বপ্নার মৃত্যুদণ্ড, আদালতে কান্না-চত্বরে উল্লাস

তাপদাহে স্বস্তির ছোঁয়া: সাধারণ মানুষের পাশে BDRCS খুলনা জেলা ইউনিট।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৬২ বার দেখা হয়েছে

শাব্বির আহমদ,জেলা প্রতিনিধি খুলনা : প্রচণ্ড তাপদাহে যখন জনজীবন বিপর্যস্ত, তখন মানবতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) খুলনা জেলা ইউনিট। ফুলতলা উপজেলার বিভিন্ন স্থানে পথচারী, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ঠান্ডা পানি, হাতপাখা ও ছাতা বিতরণের মাধ্যমে কিছুটা স্বস্তি পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

এই মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন BDRCS খুলনা জেলা ইউনিটের সেক্রেটারি জনাব এস. এ. রহমান বাবুল। যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা তীব্র গরমে কষ্টে থাকা মানুষের হাতে সহায়তার সামগ্রী তুলে দেন এবং হিটস্ট্রোক ও তাপদাহ থেকে সুরক্ষায় সচেতনতামূলক বার্তা প্রদান করেন।

আয়োজকদের মতে, রোদে দীর্ঘ সময় কাজ করা ও চলাচল করা মানুষের জন্য সামান্য এই সহায়তাও অনেক বড় স্বস্তি হতে পারে। মানবতা, সহমর্মিতা ও স্বেচ্ছাসেবার আদর্শকে সামনে রেখে BDRCS খুলনা জেলা ইউনিট সবসময় দুর্যোগ ও সংকটকালে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।

পাঁচদিন ব্যাপী এই আয়োজন ফুলতলা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলমান থাকবে। এ কার্যক্রমের মাধ্যমে প্রতিদিন অসহায় ও কর্মজীবী মানুষের মাঝে প্রয়োজনীয় সহায়তা সামগ্রী বিতরণ করা হবে এবং তাপদাহ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সদস্য ও স্বেচ্ছাসেবীরা।

BDRCS খুলনা জেলা ইউনিট সকলকে পর্যাপ্ত পানি পান, অপ্রয়োজনীয় বাইরে চলাচল এড়িয়ে চলা এবং তীব্র গরমে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com