1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, মিলনমেলায় পরিণত জনজীবন ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ হরমুজে উত্তেজনা চরমে: মার্কিন অবরোধ ভেঙে চীনা ট্যাংকার পার, আলোচনাও ভেস্তে বৈশাখী শোভাযাত্রায় বাঙালিয়ানার বার্তা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান রাজধানীতে বৈশাখী উৎসবের রঙিন আমেজ: কোথায় কী আয়োজন পহেলা বৈশাখে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ উদ্বোধন করলেন তারেক রহমান দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬ হরমুজে মার্কিন অবরোধ শুরু: যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্য, জ্বালানি বাজারে তীব্র অনিশ্চয়তা

হরমুজে উত্তেজনা চরমে: মার্কিন অবরোধ ভেঙে চীনা ট্যাংকার পার, আলোচনাও ভেস্তে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : টানা ৩৮ দিনের সংঘাত শেষে পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে অবরোধের ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
সোমবার (১৩ এপ্রিল) ওয়াশিংটন সময় রাত ৮টা থেকে কার্যত হরমুজ প্রণালিতে ইরানের উপসাগরীয় বন্দরগুলো অবরুদ্ধ করতে শুরু করে মার্কিন বাহিনী। এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, অবরুদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা করা যেকোনো ইরানি জাহাজ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।
তবে মার্কিন এই কড়া অবস্থানকে উপেক্ষা করে অবরোধ শুরুর পরই হরমুজ প্রণালি অতিক্রম করেছে চীনের একটি ট্যাংকার। ‘রিচ স্টারি’ নামের জাহাজটি উপসাগর ত্যাগ করা প্রথম ট্যাংকার হিসেবে শনাক্ত করেছে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিক ও কেপলার।
জানা গেছে, ‘রিচ স্টারি’ একটি মাঝারি আকারের ট্যাংকার, যাতে প্রায় আড়াই লাখ ব্যারেল মিথানল বহন করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে কার্গো নিয়ে যাত্রা শুরু করে জাহাজটি। এর মালিক প্রতিষ্ঠান ‘সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেড’—যার ওপর আগেই নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।
এদিকে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ‘মুরলিকিশান’ নামের আরেকটি ট্যাংকারও হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে এলএসইজি। ধারণা করা হচ্ছে, খালি অবস্থায় থাকা এই জাহাজটি আগামী ১৬ এপ্রিল ইরাক থেকে জ্বালানি তেল উত্তোলন করবে।
উল্লেখ্য, ট্রাম্প তার ঘোষণায় আরও বলেন, ইরানকে অর্থ প্রদানকারী যেকোনো জাহাজ আন্তর্জাতিক জলসীমায় শনাক্ত করে আটক করতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তার দাবি, “অবৈধ টোল প্রদানকারীরা আর নিরাপদে চলাচল করতে পারবে না।”
বিশ্লেষকদের মতে, আলোচনার ব্যর্থতা ও হরমুজ প্রণালিতে সামরিক তৎপরতা—উভয়ই বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com