1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, মিলনমেলায় পরিণত জনজীবন ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ হরমুজে উত্তেজনা চরমে: মার্কিন অবরোধ ভেঙে চীনা ট্যাংকার পার, আলোচনাও ভেস্তে বৈশাখী শোভাযাত্রায় বাঙালিয়ানার বার্তা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান রাজধানীতে বৈশাখী উৎসবের রঙিন আমেজ: কোথায় কী আয়োজন পহেলা বৈশাখে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ উদ্বোধন করলেন তারেক রহমান দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬ হরমুজে মার্কিন অবরোধ শুরু: যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্য, জ্বালানি বাজারে তীব্র অনিশ্চয়তা

পহেলা বৈশাখে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ উদ্বোধন করলেন তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩৭ বার দেখা হয়েছে

টাঙ্গাইলে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু, সহজ হবে ভর্তুকি ও সরকারি সহায়তা প্রাপ্তি
বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : পহেলা বৈশাখের শুভক্ষণে দেশের কৃষকদের জন্য নতুন উদ্যোগ ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে শহীদ মারুফ স্টেডিয়াম-এ আয়োজিত এক অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ এলাকার কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে এই কার্ড তুলে দেন তিনি।
এর আগে সকাল ১১টার দিকে তিনি টাঙ্গাইলে পৌঁছান। সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন থেকে তার যাত্রা শুরু হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে কৃষকদের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া হবে বিভিন্ন প্রণোদনা, ভর্তুকি ও সরকারি সহায়তা। এতে কৃষি খাতে স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
সরকার আরও জানায়, ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে বর্তমান প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে অগ্রগতি হলো। এর আগে ‘ফ্যামিলি কার্ড’, ‘ক্রীড়া কার্ড’ এবং খাল খনন কর্মসূচির মতো উদ্যোগ নেওয়া হয়েছে, যা সামাজিক ও অর্থনৈতিক খাতে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে দাবি সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com