1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
যাত্রাবাড়ীতে পাওনা টাকার বিরোধে তরুণীকে কুপিয়ে হত্যা, একই পরিবারের ৩ জন গুরুতর আহত নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, মিলনমেলায় পরিণত জনজীবন ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ হরমুজে উত্তেজনা চরমে: মার্কিন অবরোধ ভেঙে চীনা ট্যাংকার পার, আলোচনাও ভেস্তে বৈশাখী শোভাযাত্রায় বাঙালিয়ানার বার্তা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান রাজধানীতে বৈশাখী উৎসবের রঙিন আমেজ: কোথায় কী আয়োজন পহেলা বৈশাখে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ উদ্বোধন করলেন তারেক রহমান দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি :  গ্রামবাংলার ঐতিহ্যসমৃদ্ধ নানা বর্নিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করতে জেলার সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন নানা সাংস্কৃতিক, কৃষিভিত্তিক ও ঐতিহ্যবাহী অনুষ্ঠানে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে শহরের আদালত চত্বরের বটতলায় প্রভাতি অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষবরণের সূচনা হয়। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন নিক্বণ সংগীত বিদ্যালয়ের শিল্পীরা রাগভৈরবীসহ বিভিন্ন সংগীত পরিবেশনার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানান।
এ সময় রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, লোকগান, ভাওয়াইয়া ও আবৃত্তিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। লাল-সাদা পোশাকে সজ্জিত নারী-পুরুষের উপস্থিতিতে সৃষ্টি হয় এক বর্ণিল পরিবেশ।
প্রভাতি অনুষ্ঠানের পর জেলা প্রশাসনের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন‌, সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শহরের প্রধান সড়কগুলোতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। দিনব্যাপী বৈশাখী মেলা, গ্রামীণ খেলাধুলা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হচ্ছে।
পহেলা বৈশাখ উপলক্ষে জেলার কুমারপাড়াগুলোতেও দেখা গেছে ব্যস্ততা। মাটির তৈরি বিভিন্ন সামগ্রী ও বৈশাখী পণ্যে রঙের ছোঁয়ায় ফুটে উঠেছে বাংলার ঐতিহ্য, যা এই উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
সংশ্লিষ্টরা জানান, পহেলা বৈশাখ শুধু উৎসব নয়, এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও ঐক্যের প্রতীক। নতুন বছরের প্রথম দিনে অতীতের গ্লানি ভুলে নতুন আশায় পথচলার প্রত্যয় ব্যক্ত করেন সবাই।
জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com