1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার। ইউরোপের সুরক্ষায় বড় দায়িত্ব পেল পর্তুগাল: ১০৭ কোটি ইউরোর বিশাল প্রতিরক্ষা প্রজেক্টে যোগদান রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা, বিএনপির মনোনয়ন দৌড়ে আশাবাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রেষ্ঠদের হাতে পুরস্কার প্রদান দীর্ঘ বিরতির পর সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা — এনসিপিতে যোগ দেওয়ার খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ইসলামাবাদে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান, যুদ্ধবিরতির আগে চুক্তির আশায় বিশ্ব দুই মাস পূর্তি আজ: বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হরমুজ প্রণালি খুলল ইরান, তবুও অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের

দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, মিলনমেলায় পরিণত জনজীবন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক | দাউদকান্দি | ১৪ এপ্রিল ২০২৬
বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কুমিল্লার দাউদকান্দিতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। লাল-সাদা ঐতিহ্যবাহী পোশাকে নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতিতে শোভাযাত্রা রূপ নেয় এক প্রাণবন্ত উৎসবে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লোকজ ঐতিহ্যভিত্তিক পরিবেশনা। বক্তারা বাংলা নববর্ষের ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি এবং অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব তুলে ধরে বলেন, পহেলা বৈশাখ কেবল একটি উৎসব নয়—এটি বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল গ্রামীণ খেলাধুলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, লোকজ মেলা, বৈশাখী গান ও নৃত্য পরিবেশনা। এসব আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নতুন বছরকে বরণ করে নিতে ঐতিহ্যবাহী পোশাকে অনুষ্ঠানে যোগ দেন। সব মিলিয়ে দাউদকান্দির এ আয়োজন পরিণত হয় এক সম্প্রীতি, সংস্কৃতি ও আনন্দের মিলনমেলায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com