1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর সদর উপজেলায় দল-মত নির্বিশেষে সকলের সেবায় করতে চাই-আবু তাহের মুসুল্লি ​ভোলাহাটে হেরোইন ও গাঁজাসহ মা-ছেলেসহ একই পরিবারের ৩ জন আটক অপরাধমুক্ত সমাজ গঠন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: স্বরাষ্ট্রমন্ত্রী বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন *মুগদায় বসুন্ধরা শুভসংঘের মাদকবিরোধী আলোচনা ও শপথ* খুলনায় দূর্বৃত্তের অস্ত্রের আঘাতে যুবক খুন। বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নয়, মশার ডোবায় সমাধান খুঁজতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ওপর সাড়ে ৭% ভ্যাট নয়, আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: জুয়েল রানা ‘ইরানের বীর’ অনুষ্ঠানে শহীদ শিশুদের স্মরণ, ক্রীড়া তারকাদের সম্মাননা দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা, বিএনপির মনোনয়ন দৌড়ে আশাবাদী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৬২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সক্রিয় থাকা আলোচিত মুখ রুকাইয়া জাহান চমক এবার সরাসরি রাজনীতিতে পথচলা শুরু করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার বিকেলে বিএনপির মনোনয়ন বোর্ডের সামনে সাক্ষাৎকার দিতে হাজির হন চমক। রাজনীতিতে আসার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, দেশের জন্য কাজ করা—বিশেষ করে নারীদের উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্য থেকেই তার এই সিদ্ধান্ত। তিনি মনে করেন, বিএনপির প্ল্যাটফর্ম তার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দেবে।
সাক্ষাৎকার শেষে চমক জানান, দলের শীর্ষ পর্যায়ের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে এবং মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। তবে দলীয় সূত্রে জানা গেছে, তার মনোনয়ন নিয়ে এখনো আলোচনা চলছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে চমক বলেন, দল যে সিদ্ধান্ত নেবে, তা তিনি ইতিবাচকভাবেই গ্রহণ করবেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন যাত্রা শুরুর কথা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে সমর্থকদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
গত জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে সক্রিয় ভূমিকার মাধ্যমে পরিচিতি পাওয়া রুকাইয়া জাহান চমকের এই রাজনৈতিক অভিষেক এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। শেষ পর্যন্ত তিনি বিএনপির চূড়ান্ত মনোনয়ন পান কি না, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com