1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
উপজেলা প্রশাসন ফুলতলার উদ্দোগে, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ষ বরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত। নববর্ষের নবপ্রভাতে জামালপুরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক মেলবন্ধন নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত ৫ আগস্ট থানা থেকে লুট করা পিস্তল, উদ্ধার আটক ১। যাত্রাবাড়ীতে পাওনা টাকার বিরোধে তরুণীকে কুপিয়ে হত্যা, একই পরিবারের ৩ জন গুরুতর আহত নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, মিলনমেলায় পরিণত জনজীবন ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ হরমুজে উত্তেজনা চরমে: মার্কিন অবরোধ ভেঙে চীনা ট্যাংকার পার, আলোচনাও ভেস্তে

যাত্রাবাড়ীতে পাওনা টাকার বিরোধে তরুণীকে কুপিয়ে হত্যা, একই পরিবারের ৩ জন গুরুতর আহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে

আটক হামলাকারী চিকিৎসাধীন; নিহত দিয়া ছিলেন কলেজ শিক্ষার্থী
স্টাফ রিপোর্টার | ঢাকা | ১৪ এপ্রিল ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দিয়া মনি নবনী (২০) নামে এক তরুণীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার মা নুসরাত জাহান মৌসুমী (৪২), ছোট বোন জয়া (১২) এবং ভাই মোয়াজ (১৫) গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে ভাঙ্গা প্রেস এলাকার সামাদ মেম্বারের বাড়িতে এ নৃশংস হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত আবু মুসা (৪৫) নামে এক ঠিকাদারকে আটক করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহতদের মধ্যে দুজনকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে এবং অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা গাড়িচালক বিল্লাল হোসেন জানান, গভীর রাতে নির্মাণকাজের ঠিকাদার আবু মুসা ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় তিনিও আহত হন। পরে আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীকে আটক করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পাওনা টাকা নিয়ে নুসরাত জাহান মৌসুমীর সঙ্গে আবু মুসার বিরোধ ছিল। সেই বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দিয়া মনি নবনী নিহত হন।
ঘটনার সময় পরিবারের কর্তা নবু উল্লাহ বাসায় ছিলেন না। তিনি অসুস্থ ছোট সন্তানকে নিয়ে হাসপাতালে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com