1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দাউদকান্দিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, মিলনমেলায় পরিণত জনজীবন ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ হরমুজে উত্তেজনা চরমে: মার্কিন অবরোধ ভেঙে চীনা ট্যাংকার পার, আলোচনাও ভেস্তে বৈশাখী শোভাযাত্রায় বাঙালিয়ানার বার্তা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান রাজধানীতে বৈশাখী উৎসবের রঙিন আমেজ: কোথায় কী আয়োজন পহেলা বৈশাখে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ উদ্বোধন করলেন তারেক রহমান দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬ হরমুজে মার্কিন অবরোধ শুরু: যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্য, জ্বালানি বাজারে তীব্র অনিশ্চয়তা

‘বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ২১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল ২৫ ডিসেম্বর ‘বড়দিন’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘“ধর্ম যার যার, উৎসব সবার’ এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করি। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে সকলে মিলে মুক্তিযুদ্ধ করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি।’

‘বড়দিন’ উপলক্ষে তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘এ দিনে খ্রিষ্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট জন্মগ্রহণ করেন। পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করার মাধ্যমে শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রবর্তন ছিল যিশু খ্রিষ্টের অন্যতম ব্রত। মহামতি যিশু বিপন্ন ও অনাহারক্লিষ্ট মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেন। তার জীবনাচরণ ও দৃঢ় চারিত্রিক গুণাবলীর জন্য মানব ইতিহাসে তিনি অমর হয়ে আছেন।’

প্রধানমন্ত্রী কোভিড-১৯ প্রেক্ষাপটে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে এবারের বড়দিন উৎসব উদযাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, মহান সৃষ্টিকর্তা আমাদের দেশ ও জাতি তথা বিশ্ববাসীকে এই মহামারি থেকে যেন মুক্তি দেন- এ প্রার্থনা করি।

প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সকলে মিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলাদেশ বিনির্মাণ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com