1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট দেশব্যাপী খাল খনন কর্মসূচির অগ্রযাত্রা: মেঘনায় মুগারচর-লক্ষণখোলা খাল খননের উদ্বোধন স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা, খালেদা জিয়া মরণোত্তর পুরস্কৃত কিউ লাইভ এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক যন্ত্রাংশ জব্দ, তদন্ত শুরু বাবা সাহেব ড:ভীম রাও আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালিত হল। খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাসা থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, কারাদণ্ড ও জরিমানা টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৫০ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি | কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ফার্নিচার পট্টি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৮ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. রিফাত (২০), পিতা হানিফ মিয়া, বাড়ি চান্দিনা উপজেলার অম্বরপুর (বর্তমানে সরকারপুরে ভাড়াটিয়া) এবং মো. হাবিব (১৮), পিতা মৃত মো. সাদেক, বাড়ি দাউদকান্দি উপজেলার লখাইতলী।
অভিযানটি পরিচালিত হয় কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিছুজ্জামান, পিপিএম এবং দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ফয়সাল তানভীরের সার্বিক নির্দেশনায়। এতে নেতৃত্ব দেন এসআই মিনহাজুল ইসলাম ও এএসআই আতিকুর রহমান ভূঁইয়া।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, “যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com