স্টাফ রিপোর্টার | ঢাকা | ১৬ এপ্রিল ২০২৬
দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এই মর্যাদাপূর্ণ পদকে ভূষিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেন।
এবারের তালিকায় সবচেয়ে আলোচিত নাম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে মরণোত্তর এই সম্মাননা দেওয়া হয়। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।
অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা
মুক্তিযুদ্ধ:
মরণোত্তর মেজর মোহাম্মদ আবুল জলিল এবং প্রতিষ্ঠান হিসেবে ফৌজদারহাট ক্যাডেট কলেজ।
বিজ্ঞান ও প্রযুক্তি:
অধ্যাপক ড. জহুরুল করিম।
চিকিৎসাবিদ্যা:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
সংস্কৃতি:
এ কে এম হানিফ (হানিফ সংকেত) এবং মরণোত্তর বশির আহমেদ।
সাহিত্য:
ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)।
ক্রীড়া:
জোবেরা রহমান লিনু।
সমাজসেবা/জনসেবা:
মরণোত্তর ডা. জাফরুল্লাহ চৌধুরী, মাহেরীন চৌধুরী, মো. সাইদুল হক, এস ও এস চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।
গবেষণা ও প্রশিক্ষণ:
মোহাম্মদ আবদুল বাকী (পিএইচডি), অধ্যাপক ড. এম এ রহিম এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
জনপ্রশাসন:
কাজী ফজলুর রহমান (মরণোত্তর)।
পল্লী উন্নয়ন:
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
পরিবেশ সংরক্ষণ:
আব্দুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।
অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সংসদ সদস্য, আমলা, বিশিষ্ট নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।