1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট দেশব্যাপী খাল খনন কর্মসূচির অগ্রযাত্রা: মেঘনায় মুগারচর-লক্ষণখোলা খাল খননের উদ্বোধন স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা, খালেদা জিয়া মরণোত্তর পুরস্কৃত কিউ লাইভ এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক যন্ত্রাংশ জব্দ, তদন্ত শুরু বাবা সাহেব ড:ভীম রাও আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালিত হল। খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাসা থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, কারাদণ্ড ও জরিমানা টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

দেশব্যাপী খাল খনন কর্মসূচির অগ্রযাত্রা: মেঘনায় মুগারচর-লক্ষণখোলা খাল খননের উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল : দেশের টেকসই উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে সরকারের ঘোষিত দেশব্যাপী খাল খনন কর্মসূচি নতুন গতি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী উদ্যোগের অংশ হিসেবে কুমিল্লার মেঘনা উপজেলার লক্ষণখোলা গ্রামে মুগারচর-লক্ষণখোলা খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির সূচনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, এই খাল খনন কার্যক্রম শুধু পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নই করবে না, বরং কৃষি উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার। তিনি প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শহীদুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ—রমিজ উদ্দিন লন্ডনী, এম এম মিজানুর রহমান, সালাউদ্দিন সরকার, দিলারা শিরীন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখরুদ্দিন রাজী প্রমুখ।
সরকারের এ উদ্যোগকে স্থানীয় জনগণ স্বাগত জানিয়ে দ্রুত ও মানসম্মত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের প্রকল্প বাস্তবায়নের ধারাবাহিকতা বজায় থাকলে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com