1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে, ২৭ মে ঈদুল আজহা নিথর দেহে দেশে ফিরলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার, বিমানবন্দরে বাবার আহাজারি আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ হযরত মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকীর হাতে কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন প্রসেনজিৎ। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন, অংশ নিলেন প্রধানমন্ত্রী ও তারেক রহমান *বিক্রি নেই, বাড়ছে ঋণের বোঝা; সংকটে আবাসন উদ্যোক্তারা* এফবিসিসিআইতে প্রশাসক বিতর্ক: ব্যবসায়ীদের ক্ষোভ চরমে, দ্রুত নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের গোয়ালমারীতে বিএনপির ফ্যামিলি কার্ড বিতরণ: অসহায় মানুষের পাশে থাকার বার্তা ড. খন্দকার মোশাররফের ডুবে যাওয়ার আগে কৃষকের ধান কেটে দিল বসুন্ধরা শুভসংঘ

হযরত মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকীর হাতে কলেমা পাঠ করে ইসলাম গ্রহণ করলেন প্রসেনজিৎ।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৩৬ বার দেখা হয়েছে

*মৌলভীবাজার প্রতিনিধি* : ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজার শহরের ঐতিহ্যবাহী হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী (রঃ)-এর মাজার মসজিদে এক ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আজ বাদ আসর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তার নতুন নামকরণ করা হয় নুরুল ইসলাম মোয়াজ।

জানা যায়, আওলাদে হযরত ওমর ফারুক (রাঃ) হযরত মাওলানা শাহ আলাউদ্দিন ফারুকী (ছাহেব জাদায়ে কালাইকুনী রঃ)-এর উপস্থিতিতে তিনি পবিত্র কলেমা পাঠ করে ইসলাম ধর্মে দীক্ষিত হন। এর আগে তিনি আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। গত ১৪ মে ২০২৬, রবিবার মৌলভীবাজার জজ কোর্টের এপিপি মো. ইজাজুল ইসলাম তানভীরের মাধ্যমে তিনি আদালতে এফিডেভিট দাখিল করেন।

অনুষ্ঠানে শাহ মোস্তফা দরগাহ জামে মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মোয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মোনাজাতে অংশগ্রহণকারীরা নব মুসলিম ভাইয়ের জন্য বিশেষ দোয়া করেন। দোয়ায় আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করা হয়, যেন রাসুল (দঃ)-এর উছিলায় তাঁর অতীতের সকল গুনাহ ক্ষমা করে ইসলামের পথে তাকে কবুল করা হয়।

স্থানীয় মুসল্লিরা বলেন, এ ধরনের ঘটনা এলাকায় ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বহন করে।

অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নব মুসলিম ব্যাক্তিকে অভিনন্দন জানান এবং তার ইসলামী জীবনযাত্রায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আঞ্জুমানে গাউছিয়া ফারুকীয়া ট্রাষ্ট কর্তৃপক্ষ জানায়, তার জন্য ধর্মীয় শিক্ষা ও কুরআন তিলাওয়াতের বিশেষ ব্যবস্থা করা হবে, যাতে তিনি ইসলামের মৌলিক বিষয়গুলো সহজে শিখতে পারেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com