নিজস্ব প্রতিবেদক : বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ মে-২০২৬ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত সভায় সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন এবং সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়া হয়। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে ত্যাগী নির্যাতিত নিবেদিত সাংবাদিকদের স্মরণ ও তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। সভায় বক্তারা উল্লেখ করেন, বৈশ্বিকভাবে গণমাধ্যমের স্বাধীনতা সূচকে এ বছর বাংলাদেশের অবস্থান তিন ধাপ পিছিয়ে যাওয়া স্বাধীন সাংবাদিকতার জন্য একটি ‘গুরুতর’ সংকেত।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, বরিশালের সিনিয়র সহসভাপতি দৈনিক দিনকাল পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি ও এটিএন নিউজ-এটিএন বাংলার বরিশাল প্রধান হুমায়ুন কবির। তিনি তাঁর বক্তব্যে
”১৯৭৫ সালের ১৬ জুন সংবাদপত্র সাময়িকী বাতিলকরণ অধ্যাদেশ জারির মাধ্যমে মাত্র চারটি দৈনিক পত্রিকা রেখে বাকি সব বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই বিতর্কিত অধ্যাদেশ বাতিল করে পুনরায় পত্রিকা প্রকাশের সুযোগ করে দেন এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন।”
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে গণমাধ্যমের কণ্ঠ রোধ করা হয়েছিল, যা থেকে উত্তরণে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মো. জাহাঙ্গীর। তিনি সংগঠনের সদস্যদের পারস্পরিক সুসম্পর্ক ও ভ্রাতৃত্ব বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়া অপেশাদারিত্ব দূর করতে এবং সাংবাদিকদের মানোন্নয়নে সরকারি পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপর জোর দেন।
আলোচনা সভায় দৈনিক ভোরের আকাশের বরিশাল প্রধান ও ফোরামের কার্যনির্বাহী সদস্য মাসুদ রানার সঞ্চালনায় সভায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জাতীয়তাবাদী আদর্শের সংবাদকর্মী ও সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
নাজমুল ইসলাম (আজকের দৈনিক)
শামসুদ্দোহা (বার্তা সম্পাদক, বরিশাল বার্তা)
প্রিন্স তালুকদার (দক্ষিণাঅঞ্চল), আরিফুর রহমান (দৈনিক দক্ষিণাঞ্চল)
আম্মান হোসেন (ক্রাইম টাইমস),
রিয়াজ পাটোয়ারী, মো. মনির হোসেন (দৈনিক দখিনের খবর) কেএম হাসান আশ্রাফি রেশাদ (বরিশালের কথা) সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশালের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম অভির চাচার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
উল্লেখ্য জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশালের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম অভির চাচা মোঃ শফিকুল ইসলাম ইন্তেকাল করায় তিনি সহ কার্যকরী কমিটির অনেক সদস্য আলোচনা সভায় অংশ গ্রহণ করতে পারে নাই।