1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি বন্ধ কারখানা সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল, স্বল্প সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! পশ্চিমবঙ্গে চমক, এগিয়ে বিজেপি—প্রথমবার সরকার গঠনের সম্ভাবনা

হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : হরমুজ প্রণালিকে ঘিরে আবারও উত্তেজনা বেড়েছে। সতর্কতা উপেক্ষা করে প্রবেশের চেষ্টা করায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে মিসাইল ছোড়ার দাবি করেছে ইরান। সোমবার (৪ মে) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের জাস্ক দ্বীপের কাছে অবস্থানরত ওই যুদ্ধজাহাজটি হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছিল। এ সময় ইরান মিসাইল হামলা চালায় বলে দাবি করা হয়। হামলার পর জাহাজটি তার গতিপথ পরিবর্তন করে সরে যায় বলেও উল্লেখ করা হয়েছে।
তবে এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এক কর্মকর্তা সংবাদমাধ্যম এক্সিওসকে জানিয়েছেন, তাদের কোনো যুদ্ধজাহাজে হামলার ঘটনা ঘটেনি।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে বের করে আনবে যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান সতর্ক করে জানায়, প্রণালিতে কোনো জাহাজ প্রবেশের চেষ্টা করলে সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হবে।
উল্লেখ্য, টানা ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে শুরু থেকেই এই যুদ্ধবিরতি ছিল নড়বড়ে। যুদ্ধবিরতির পরদিনই যুক্তরাষ্ট্র ইরানের বন্দরে নৌ-অবরোধ আরোপ করে এবং আরব সাগর থেকে কয়েকটি ট্যাংকার জাহাজ জব্দ করে।
পরবর্তীতে ১২ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো সমাধান ছাড়াই তা শেষ হয়। ফলে সাম্প্রতিক এ ঘটনা দুই দেশের মধ্যকার উত্তেজনাকে আবারও উসকে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com