1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন! পশ্চিমবঙ্গে চমক, এগিয়ে বিজেপি—প্রথমবার সরকার গঠনের সম্ভাবনা শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন, নুসরাত তাবাসসুম অপেক্ষায় *শিশু কিশোরদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া* ফুলতলায় রবীন্দ্র কমপ্লেক্সে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা প্রস্তুতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাসায় লিভ টুগেদারের সুযোগ দিয়ে পাওনা টাকা   নিয়ে বিবাদের জেরে হত্যা, ১৫ দিনের মধ্যে  পাংশায় পৃথক দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ: খাগড়াছড়ি সরকারি কলেজে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ ডিএনসির অভিযানে ৫,২৬০টি ভাং গাছ উদ্ধার, অজ্ঞাতনামায় মামলা দায়ের

পশ্চিমবঙ্গে চমক, এগিয়ে বিজেপি—প্রথমবার সরকার গঠনের সম্ভাবনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনায় বড় চমক দেখা যাচ্ছে। সর্বশেষ প্রাপ্ত ফলাফলের প্রবণতা অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে ১৮২টি আসনে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) এগিয়ে আছে ১০৯ আসনে।
২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। সে হিসেবে বর্তমান প্রবণতা বজায় থাকলে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।
বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী ইতোমধ্যে দাবি করেছেন, রাজ্যে তাদের দলই সরকার গঠন করবে।
উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ৭৭টি আসন, বিপরীতে তৃণমূল পেয়েছিল ২১৪টি আসন। সেই তুলনায় এবারের ফলাফলের প্রবণতা বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
সোমবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল হওয়ায় বর্তমানে ২৯৩ আসনের ফল গণনা চলছে। কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে গণনা চলছে।
প্রথমে পোস্টাল ব্যালট এবং পরে ইভিএমে প্রদত্ত ভোট গণনা করা হচ্ছে।
রাজ্যের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেস-এর অন্যতম শক্তি হিসেবে বিবেচিত হলেও, এবারের নির্বাচনে সেই ধারা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ভারতীয় গণমাধ্যমগুলোর মতে, সংখ্যালঘু ভোটের একটি অংশ এবার বিজেপির দিকে ঝুঁকেছে।
বিশ্লেষকদের মতে, স্থানীয় ইস্যু, প্রার্থী নির্বাচন, কেন্দ্রীয় রাজনীতির প্রভাব, এবং তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল—সব মিলিয়ে ভোটের এই পরিবর্তন ঘটেছে।
সূত্র: এনডিটিভি, এএনআই, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com