1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আগামী বছর খরচ কমানোর আশ্বাস হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার: আজওয়া খেজুরসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছেছে হজ অফিসে ঢাকায় হতে যাচ্ছে আন্তর্জাতিক ফাইট নাইটের আসর সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ে বিএনপির সাক্ষাৎকার সম্পন্ন 🕌 হজযাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট দেশব্যাপী খাল খনন কর্মসূচির অগ্রযাত্রা: মেঘনায় মুগারচর-লক্ষণখোলা খাল খননের উদ্বোধন স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা, খালেদা জিয়া মরণোত্তর পুরস্কৃত কিউ লাইভ এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক যন্ত্রাংশ জব্দ, তদন্ত শুরু

বেনজীর আছেন তুরস্কে, সন্ধান মিলেছে আরও ১০০ একর জমির

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বারবার ঠিকানা বদলাচ্ছেন দেশান্তরী সাবেক আইজিপি বেনজীর আহমেদ। সূত্রমতে বর্তমানে তিনি তুরস্কে। ৬ জুনের আগে দেশে ফেরার সম্ভাবনা নেই। তাই দুদকের তলবে তার হাজিরা নিয়ে রয়েছে সংশয় রয়ে গেছে। এদিকে বান্দরবানে মিলেছে বেনজীরের আরও ১০০ একর জমির সন্ধান। যেখানে গরুর খামার ও মাছের চাষ করতেন বেনজীর আহমেদ।

আরব্য রজনীর গল্পেও এতটা রহস্য ছিল না। গত কদিন যতটা রহস্যময় হয়ে দেখা দিয়েছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদের অবস্থান। দেশ ছেড়ে পালিয়েছেন এই তথ্য প্রায় নিশ্চিত। কেউ বলছেন দুবাই, কারও মতে তিনি সিঙ্গাপুর। নতুন করে বাজারে চাউর হয়েছে এক সময় শিনা টান করে চলা বেনজীরের নতুন আস্তানা এখন তুরস্কে।

একাধিক আইন শৃঙ্খলাবাহিনীর তথ্য বলছেন, তুরস্কের যে বাসায় অবস্থান করছেন বেনজীর তা তার পুরোনো বন্ধুর। যিনি পুলিশের ঠিকাদারি কাজ করতেন আইজিপি থাকা অবস্থায়। তবে তার অবস্থান নিয়ে কোন তথ্যই নেই তার আইনজীবীর কাছে।

এতকিছুর মাঝে যেই প্রশ্নটি সাধারণের মাঝে ঘুরপাক খাচ্ছে, ৬ জুন কী দুদকে হাজির হচ্ছেন বেনজীর আহমেদ? সূত্র বলছেন, ৬ জুনের আগে বেনজীরের দেশে ফেরার সম্ভাবনা কম। আইনজীবীর মাধ্যমে সময় আবেদন করতে পারেন দুদকে।

দুদক আইনজীবী বলছেন, গত ৬ মাসে ব্যাংক একাউন্ট থেকে কত টাকা তুলে নিয়েছেন বেনজীর সে বিষয় খোঁজ চলছে।

দুদক আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আমি মনে কি যেহেতু বিষয়টি এখন দুদকের অনুসন্ধান চলছে। সবচেয়ে ভোলো হয় ভুক্তভোগী দুদকে দরখাস্ত দিলে। এছাড়া কারও থেকে যদি টাকা নিয়ে থাকে তাহলে টাকা উদ্ধারের জন্য তো অন্য পথ অবলম্বন করতে হবে, সিভিল মামলা করতে হবে। অ্যাকাউন্ডগুলোর ওপর পরীক্ষা নিরীক্ষা চলছে।

এদিকে বেনজীরের সম্পদের নতুন নতুন তথ্য বেড়িয়ে আসছে প্রতিদিনই। নতুন করে বান্দরবানের পাহাড়ে সন্ধান মিলেছে ১০০ একর জমির। সুয়ালক মৌজায় রয়েছে গরুর খামার ও মাছের প্রকল্প। যেখানে কুরবানিতে বিক্রির জন্য রয়েছে ৩৫টি গরু।

ওই খামারের একজন কর্মী বলেন, আমি শুনেছি এটি একজন পুলিশ কর্মকর্তার। আমি তাকে কখনও দেখিনি। আমাকে অন্য একজন বেতন দেন। তিনি মাজে মাঝে আসেন।

এদিকে বান্দরবানে বেনজীরের একটি রিসোর্টেরও সন্ধান মিলেছে। যেখানে অবকাশ যাপনে প্রায়ই যেতেন সাবেক এই আইজিপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com