1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নিরাপত্তার নিশ্চয়তা পেলে ২ দিনের মধ্যেই দেশে ফিরবেন সাকিব ফাইবার অপটিক ড্রোনে নতুন হুমকি: ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও চ্যালেঞ্জের মুখে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত

বাবা হারা পিংকির বাঁচার স্বপ্ন ছিল ভাই, সেও আর নেই

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৫৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বাবা মারা গেছেন। মা থেকেও নেই। একমাত্র ভাইকে নিয়েই বাঁচার স্বপ্ন দেখতেন পিংকি (১৯)। সেই ভাই রাব্বিও গতকাল সোমবার চিরদিনের জন্য চলে যায় তাকে ছেড়ে। কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত ছোট ভাই রাব্বিকে (১৫) হারিয়ে এখন তিনি বাকরুদ্ধ।

জানা যায়, রাব্বি ও পিংকি ভৈরবের শ্রীনগর উত্তরপাড়া এলাকার মৃত মানিক মিয়ার সন্তান। রাব্বি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাদাম বিক্রি করে সংসার চালাতো।

নিহত রাব্বির মামাতো ভাই সাদ্দাম বলেন, ‘রাব্বি ও তার বোন পিংকি ছাড়া তাদের পরিবারে কেউ ছিল না। তাদের বাবা মারা যাওয়ার পর তার মায়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। তারা নানার বাড়িতে থাকতো। অসহায় পিংকির পাশে সরকার ও স্থানীয় ব্যক্তিরা না দাঁড়ালে তার পথে বসা ছাড়া উপায় থাকবে না’।

শ্রীনগর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, ট্রেন দুর্ঘটনায় ভৈরববাসী মর্মাহত। আমার এলাকার রাব্বি নামে যে ছেলেটি নিহত হয়েছে, সে আমার খুব কাছের ছিল।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে জেলা প্রসাশকের কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা তার পরিবারের লোকজন পেয়েছে। ভবিষ্যতে তার পরিবারের জন্য আমরা সবাই সহযোগিতা করব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com