1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নিরাপত্তার নিশ্চয়তা পেলে ২ দিনের মধ্যেই দেশে ফিরবেন সাকিব ফাইবার অপটিক ড্রোনে নতুন হুমকি: ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও চ্যালেঞ্জের মুখে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত

দাউদকান্দিতে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

দাউদকান্দি, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ মে) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে গৌরীপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. বারীর দিকনির্দেশনায় এসআই নির্মল চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সসহ গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।
অভিযানকালে গৌরীপুর বাজারের সামিয়া প্লাজা সংলগ্ন যমুনা ব্যাংকের সামনে হোমনাগামী সরকারি সড়ক থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলেই তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মো. মোস্তফা, পিতা: সুলতান মিয়া, মাতা: মমতাজ বেগম; স্থায়ী ঠিকানা তিতাস উপজেলার গোপালপুর, বর্তমানে গৌরীপুর কাঠপট্টি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসরত।
এবং মো. মাইন উদ্দিন (২১), পিতা: আসাদ মিয়া, মাতা: সখিনা বেগম; ঠিকানা দাউদকান্দি উপজেলার মালিখীল মোল্লাপাড়া।
এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৫, তারিখ: ০৩ মে ২০২৬)। রবিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com