বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার Shakib Al Hasan জানিয়েছেন, প্রয়োজনীয় নিরাপত্তার নিশ্চয়তা পেলেই তিনি আগামী দুই দিনের মধ্যেই দেশে ফিরতে প্রস্তুত।
সম্প্রতি Mumbai থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো আইনিভাবে মোকাবিলা করতে তার কোনো আপত্তি নেই। তবে, স্বাভাবিক নিরাপত্তা এবং হয়রানি না করার নিশ্চয়তা থাকা জরুরি।
সাকিব বলেন, তিনি দেশে ফিরে আদালতে উপস্থিত হয়ে আইনি লড়াই চালাতে চান। তবে এজন্য তাকে অন্তত এমন পরিবেশ দিতে হবে, যেখানে অপ্রয়োজনীয় হয়রানির শিকার হতে হবে না। তিনি আরও উল্লেখ করেন, তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন নেই, বরং সাধারণ নাগরিকের মতো নিরাপদ পরিবেশই যথেষ্ট।
তিনি অভিযোগ করেন, তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় তিনি চেক বাউন্সসহ সাধারণ আইনি বিষয়গুলোও নিষ্পত্তি করতে পারছেন না। দীর্ঘদিন তদন্ত চললেও তার বিরুদ্ধে কোনো অনিয়ম প্রমাণিত হয়নি বলেও দাবি করেন এই তারকা ক্রিকেটার।
এর আগে ২০২৪ সালের অক্টোবরে দেশে ফেরার পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করতে হয়। সে সময় দুবাইয়ে অবস্থানকালে সংশ্লিষ্টদের কাছ থেকে পরিস্থিতি অনুকূলে না থাকার বার্তা পাওয়ার পর তিনি ফিরে যান।
বর্তমান পরিস্থিতিতে, নিরাপত্তা নিশ্চিত করা হলে দ্রুতই দেশে ফিরতে প্রস্তুত বলে পুনর্ব্যক্ত করেছেন সাকিব।