1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত থানাকে দালালমুক্ত করতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, ৮০% নারী—গ্রামে ঘরে ঘরে যাবে স্বাস্থ্যসেবা: তারেক রহমান কাশিপুরে বাঁশিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন তারেক রহমান মেঘনা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ১৫ শ্রমিক নেতাকে মে সম্মাননা দিল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন জামালপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের বিশাল র‍্যালি- ইরানি হামলায় লণ্ডভণ্ড মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি

ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ মে, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ক্ষুদে শিক্ষার্থীদের ‘আগামী দিনের ভবিষ্যৎ’ হিসেবে অভিহিত করে তাদের পড়াশোনা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান প্রজন্মের শিশু-কিশোরদেরই আগামী দিনে দেশের নেতৃত্ব দিতে হবে এবং বিশ্বদরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে হবে।
শনিবার (২ মে) সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমি চাই তোমরা যারা গ্যালারিতে বসে আছো, প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বাসাডর হবে। তোমরাই ভবিষ্যৎ, তোমাদের হাতেই দেশের দায়িত্ব।”
শিশু-কিশোরদের উদ্দেশে তিনি দেশের ইতিহাস তুলে ধরে বলেন, বাংলাদেশ একসময় পরাধীন ছিল এবং পূর্বপুরুষদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ আবারও নতুনভাবে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেয়েছে।
তিনি শিশুদের খেলাধুলা ও শিক্ষার মাধ্যমে নিজেদের গড়ে তুলে বিশ্বে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান জানান।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্যোগের পেছনের গল্প তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, প্রায় সাড়ে চার বছর আগে লন্ডনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে আলোচনার মাধ্যমে এই পরিকল্পনার সূচনা হয়।
সরকারের পক্ষ থেকে শিশু-কিশোরদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, “যে ডাক্তার হতে চায়, সে ডাক্তার হবে; যে খেলোয়াড়, গায়ক বা মিউজিশিয়ান হতে চায়—সরকার সেই সুযোগ তৈরি করে দেবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরে প্রধানমন্ত্রীর মাধ্যমে অনলাইনে সারাদেশে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com