1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব ডিজিটাল সেবায় বড় অগ্রগতি: ই-ফায়ার লাইসেন্স চালু, বন্ধ হলো ম্যানুয়াল পদ্ধতি ইরানের সংশোধিত নতুন প্রস্তাব পাকিস্তানের হাতে, যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ ফ্লোরিডায় উদ্ধার দ্বিতীয় মরদেহ নাহিদা সুলতানা বৃষ্টির, দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু শ্রমিকদের কল্যাণে বন্ধ কারখানা চালুর ঘোষণা দিলেন তারেক রহমান রেমিট্যান্সের ভিত্তি গড়েছিলেন Ziaur Rahman: রাষ্ট্রপতি Mohammed Shahabuddin অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ কুমিল্লায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত দেশকে বিভক্ত করার রাজনীতিতে অপশক্তি সক্রিয়— মিয়া গোলাম পরওয়ার চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব

অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক,ঢাকা, শুক্রবার (০১ মে ২০২৬) : অসুস্থ হজযাত্রী গোলাম মোস্তফার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গভীর রাতে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন হজযাত্রীর সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালের পরিচালক, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক এবং রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন। অসুস্থ হজযাত্রীকে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন মন্ত্রী।
জানা যায়, ৭৪ বছর বয়সী হজযাত্রী গোলাম মোস্তফা স্ত্রীসহ হজে যাওয়ার উদ্দেশ্যে হজক্যাম্পে আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অচেতন অবস্থায় তাকে প্রথমে হজক্যাম্পের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার রক্তে উচ্চমাত্রার শর্করা (ব্লাড সুগার) শনাক্ত করে উন্নত চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠান। বর্তমানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
ঢাকা হজ অফিসের পরিচালক মোঃ লোকমান হোসেন জানান, আজ শুক্রবার রাত ৯টা ১০ মিনিটে ওই হজযাত্রীর হজ ফ্লাইট নির্ধারিত রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার হজযাত্রা বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com