1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব ডিজিটাল সেবায় বড় অগ্রগতি: ই-ফায়ার লাইসেন্স চালু, বন্ধ হলো ম্যানুয়াল পদ্ধতি ইরানের সংশোধিত নতুন প্রস্তাব পাকিস্তানের হাতে, যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ ফ্লোরিডায় উদ্ধার দ্বিতীয় মরদেহ নাহিদা সুলতানা বৃষ্টির, দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু শ্রমিকদের কল্যাণে বন্ধ কারখানা চালুর ঘোষণা দিলেন তারেক রহমান রেমিট্যান্সের ভিত্তি গড়েছিলেন Ziaur Rahman: রাষ্ট্রপতি Mohammed Shahabuddin অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ কুমিল্লায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত দেশকে বিভক্ত করার রাজনীতিতে অপশক্তি সক্রিয়— মিয়া গোলাম পরওয়ার চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব

শ্রমিকদের কল্যাণে বন্ধ কারখানা চালুর ঘোষণা দিলেন তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব কারখানা চালু করা হবে, যাতে শ্রমিকরা কাজে ফিরতে পারেন এবং তাদের জীবনমান উন্নত হয়।
শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি নিজেকেও একজন শ্রমিক হিসেবে তালিকাভুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন এবং মন্ত্রিপরিষদের সব সদস্যকেও শ্রমিক হিসেবে অন্তর্ভুক্ত করার কথা জানান, যাতে সম্মিলিতভাবে দেশ গড়া সম্ভব হয়।
তারেক রহমান অভিযোগ করেন, অতীতে স্বৈরাচারী শাসকরা শ্রমিকদের অধিকার ও ভাগ্য নিয়ে খেলেছে। তিনি শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন। এর মধ্যে শ্রমিকদের স্ত্রীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, কৃষকদের জন্য ১০ হাজার টাকা ঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষক কার্ড চালুর বিষয়েও কাজ চলছে। পাশাপাশি গ্রামীণ এলাকায় পানির সংকট নিরসনে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com