1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আগামী বছর খরচ কমানোর আশ্বাস হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার: আজওয়া খেজুরসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছেছে হজ অফিসে ঢাকায় হতে যাচ্ছে আন্তর্জাতিক ফাইট নাইটের আসর সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ে বিএনপির সাক্ষাৎকার সম্পন্ন 🕌 হজযাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট দেশব্যাপী খাল খনন কর্মসূচির অগ্রযাত্রা: মেঘনায় মুগারচর-লক্ষণখোলা খাল খননের উদ্বোধন স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা, খালেদা জিয়া মরণোত্তর পুরস্কৃত কিউ লাইভ এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক যন্ত্রাংশ জব্দ, তদন্ত শুরু

নোয়াখালীর মাইজদী ফায়ার স্টেশন পুনঃনির্মাণ ও ৮ তলা আবাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২১৭ বার দেখা হয়েছে

নোয়াখালী জেলার মাইজদী ফায়ার স্টেশন পুনঃনির্মাণ এবং ৮ তলা আবাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব জনাব সত্যজিত কর্মকার। ১ জুন ২০২৪ সকাল ১০-০০ ঘটিকায় এ উপলক্ষে স্টেশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ দুটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সকাল ১০টায় স্টেশন প্রাঙ্গণে উপস্থিত হলে লেফটেন্যান্ট কর্নেল মোঃ রেজাউল করিম, পিএসসি, পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) মহাপরিচালক মহোদয়ের পক্ষে প্রধান অতিথিকে ফুলেল শ্রদ্ধায় স্বাগত জানান। এরপর তিনি প্রধান অতিথিকে নিয়ে অভিবাদন মঞ্চ আরোহণ করেন। এ সময় স্টেশন অফিসার রাহুল দেবনাথ-এর নেতৃত্বে একদল চৌকস অগ্নিসেনা প্রধান অতিথিকে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করেন। অভিবাদন গ্রহণের পর অন্য অতিথিদের সাথে নিয়ে প্রধান অতিথি ৫ তলা ফায়ার স্টেশন ভবন এবং ৮ তালা আবাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন। এরপর তিনি স্টেশন প্রাঙ্গণে একটি আম্রপালির বৃক্ষ রোপণ করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী পৌরসভার মেয়র জনাব মোঃ শহিদুল্লাহ খান, নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান, নোয়াখালী জেলার জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন)। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব জনাব সত্যজিত কর্মকার বলেন, “এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত। ফায়ার সার্ভিসের কিছু অপারেশনাল কাজের সময় নিজে উপস্থিত থেকে আমি দেখেছি, ফায়ারফাইটাররা নিজের জীবন হাতের মুঠোয় নিয়ে অন্যের জীবন ও সম্পদ রক্ষা করেন। সেবাধর্মী এই প্রতিষ্ঠানের বেশ কিছু প্রকল্প অনুমোদন করতে পেরে আমি আনন্দ বোধ করছি। ফায়ার সার্ভিসের জন্য আমার দরোজা সবসময় উন্মুক্ত থাকবে।” এ সময় প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল মোঃ রেজাউল করিম।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের উপপরিচালক মামুন মাহমুদ, সহকারী পরিচালকগণ, উপসহকারী পরিচালকগণসহ ফায়ার সার্ভিস ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাসহ নানা শ্রেণী-পেশার মানুষ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী পরিচালক মোঃ শাহজাহান শিকদার।

উল্লেখ্য, অসুস্থতাজনিত কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাঈন উদ্দিন। তাঁর পক্ষে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com