1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
এনসিপির দুই নেতা তারেক রেজা ও অয়ন কারাগারে, ‘গুমের অভিযোগ ভিত্তিহীন’ বলল পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা মামলায় ১ জুন অভিযোগ গঠন শুনানি, বিচারকের ছুটি বাতিল গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ ভিজিডির চাল আত্মসাৎ! সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছর কারাদণ্ড। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি আরও ২ মাস বাড়ানোর প্রস্তাব, চলছে শান্তি চুক্তির আলোচনা রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ হজ আইন লঙ্ঘন: সৌদিতে ১২ প্রবাসী ও এক সৌদি নাগরিক আটক

দেশে এই প্রথম করোনায় মৃত্যুশূন্য দিন, শনাক্ত ২১৭

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে কারও মৃত্যু হয়নি। এ বছর প্রথম করোনায় মৃত্যুশূন্য দিন আজ। সর্বশেষ গত বছরের ৯ ডিসেম্বর করোনায় মৃত্যুশূন্য দিন দেখেছিল বাংলাদেশ।

গত একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৯৪২ জনে।

মঙ্গলবার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে কারও মৃত্যু হয়নি। এর আগে গতকাল সোমবার ১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তাই এখনও করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১১২ জনেই রয়েছে।

গত একদিনে ১৪ হাজার ৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ৪৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৫৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ২৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৪ হাজার ৪০৮ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com