1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা মামলায় ১ জুন অভিযোগ গঠন শুনানি, বিচারকের ছুটি বাতিল গৃহবধুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ ভিজিডির চাল আত্মসাৎ! সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছর কারাদণ্ড। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে যুদ্ধবিরতি আরও ২ মাস বাড়ানোর প্রস্তাব, চলছে শান্তি চুক্তির আলোচনা রংপুরে কৃষক হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ঈদুল আজহা উপলক্ষে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ শুরু প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ী সাক্ষাৎ হজ আইন লঙ্ঘন: সৌদিতে ১২ প্রবাসী ও এক সৌদি নাগরিক আটক ধর্ষণের পর শিশুকে গোসল করিয়ে ফেরত দিলেন সহিদ মিয়া

হজ আইন লঙ্ঘন: সৌদিতে ১২ প্রবাসী ও এক সৌদি নাগরিক আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : হজের নির্ধারিত নিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে ১২ জন প্রবাসী এবং এক সৌদি নাগরিককে আটক করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
সৌদি আরবের হজ নিরাপত্তা বাহিনী জানিয়েছে, প্রথম অভিযানে মক্কার দুর্গম পাহাড়ি পথ ও উপত্যকা ব্যবহার করে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় পাঁচ তুর্কি নাগরিককে আটক করা হয়। তাদের কারও কাছেই বৈধ হজ পারমিট ছিল না। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
দ্বিতীয় অভিযানে মক্কার নিরাপত্তা টহল দল চার প্রবাসীকে আটক করে। আটক ব্যক্তিরা ভারত ও বাংলাদেশের নাগরিক। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে হজের নামে ভুয়া ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তাদের কাছ থেকে জাল পরিচয়পত্র, ভুয়া নথি এবং জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে তৃতীয় অভিযানে তিন আফগান নাগরিককে অবৈধভাবে মক্কায় পৌঁছে দেওয়ার চেষ্টার সময় এক সৌদি নাগরিককে আটক করা হয়। ওই আফগান নাগরিকদের কাছেও কোনো বৈধ হজ পারমিট ছিল না।
সৌদি কর্তৃপক্ষ হজ মৌসুমে আইন ও বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। হাজিদের নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা করারও অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো ধরনের নিয়ম লঙ্ঘন বা সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলের বাসিন্দারা ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।
সূত্র: সৌদি গেজেট

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com