1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আগামী বছর খরচ কমানোর আশ্বাস হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার: আজওয়া খেজুরসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছেছে হজ অফিসে ঢাকায় হতে যাচ্ছে আন্তর্জাতিক ফাইট নাইটের আসর সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ে বিএনপির সাক্ষাৎকার সম্পন্ন 🕌 হজযাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট দেশব্যাপী খাল খনন কর্মসূচির অগ্রযাত্রা: মেঘনায় মুগারচর-লক্ষণখোলা খাল খননের উদ্বোধন স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা, খালেদা জিয়া মরণোত্তর পুরস্কৃত কিউ লাইভ এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক যন্ত্রাংশ জব্দ, তদন্ত শুরু

ডিবির সংকেতের অপেক্ষায় এমপি আনারকন্যা ডরিন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে। সমস্ত জটিলতা কাটিয়ে ভিসা পেয়েছেন ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

সোমবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টায় ভিসা হাতে পান তিনি। একইসঙ্গে ভিসা পেয়েছেন এমপি আনারের পিএস আব্দুর রউফ। এখন তদন্তকারী গোয়েন্দা সংস্থার নির্দেশনা পেলে তারা ভারতে রওনা হবেন। তবে সেই ক্ষেত্রে তদন্ত দলের একটি টিম তাদের সঙ্গে যাবেন বলে জানা গেছে।

এমপি আনারের পিএস আব্দুর রউফ জানান, সোমবার বিকেল সাড়ে ৪টায় তিনি ও এমপির কন্যা ডরিন একসঙ্গে ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র থেকে ভিসা সংগ্রহ করেছেন। এর আগে গত ৩০ মে পর্যন্ত তারা ভিসা না পাওয়ায় ১ জুন ঝিনাইদহ থেকে ঢাকা যান। ঢাকায় তদন্তকারী সংস্থার সঙ্গে আলাপের পর রোববার (২ জুন) তারা ভারতীয় দূতাবাস থেকে ভিসা সংগ্রহের বার্তা পান।

আব্দুর রউফ জানান, এমপি আনারের বড় ভাই আবেদ আলী তাদের সঙ্গে কলকাতা যাবেন। তার আগে থেকেই ভারতের ভিসা রয়েছে। তবে একসঙ্গে যাবেন বলে তিনিও অপেক্ষায় রয়েছেন।

তিনি আরও বলেন, আমরা ভিসা পেয়েছি, ফলে এখন যেকোনো মুহূর্তে যাওয়ার প্রস্তুতি আছে। আমরা এখন সবাই ঢাকায় অবস্থান করছি

‘নেপাল থেকে ডিবির টিম আজ দেশে ফিরবে। এরপর তাদের সঙ্গে আলাপে বসবেন।’ জানান এমপি আনারের পিএস।

ভারতে গোয়েন্দা সংস্থা গত ২৮ মে পাওয়া মাংসের টুকরার ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর ডিবিকে অবহিত করবেন। এরপর তদন্ত টিমের সঙ্গে তারা ভারতে যাবেন এমনটাই তাদের জানানো হয়েছিল বলেও জানান তিনি।

দুই দেশের গোয়েন্দাদের ভাষ্য মতে, কলকাতার নিউ টাউনে সঞ্জীবনী গার্ডেনসের যে ফ্ল্যাটে আনারকে হত্যা করা হয়েছে, তার সেপটিক ট্যাংক থেকে গত ২৮ মে উদ্ধার করা হয় কিছু মাংসের টুকরা। সেগুলো এমপি আনারের কিনা, তা জানতে ডিএনএ পরীক্ষার জন্য তার রক্তের সম্পর্কীয় স্বজনদের সেখানে যাওয়া প্রয়োজন। আর সেই উদ্দেশ্যে এমপি আনার কন্যা ডরিন, তার বড় চাচা আবেদ আলীকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তদন্ত টিম। তার আগেই এমপি আনারের নিহত হওয়ার সংবাদ পেয়ে গত ২২ মে ডরিন ও রউফ ভিসার জন্য ভারতীয় দূতাবাসে আবেদন করেছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com