1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নিরাপত্তার নিশ্চয়তা পেলে ২ দিনের মধ্যেই দেশে ফিরবেন সাকিব ফাইবার অপটিক ড্রোনে নতুন হুমকি: ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও চ্যালেঞ্জের মুখে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজার হার মাত্র ৩%, ৭০% আসামি খালাস—গবেষণায় উদ্বেগজনক চিত্র চাঁপাইনবাবগঞ্জে ভুয়া এএসপি পরিচয়দানকারী প্রতারক আটক চাটখিলে টিসিবির পণ্য গুদামজাত: ছাত্রলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা বরেলিতে চলন্ত ট্রেন থেকে ইমামকে ফেলে হত্যার অভিযোগ, অডিও ক্লিপে নির্যাতনের ইঙ্গিত ক্ষুদে শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষ্যৎ: নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে তারেক রহমান ঢাকা–দিল্লি সম্পর্ক স্বাভাবিকের পথে: পূর্ণাঙ্গ ভিসা পরিষেবা চালুর উদ্যোগ নীরব ভালোবাসা, অটুট সহযাত্রা—তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের সম্পর্কের অনন্য দৃষ্টান্ত

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ২ শিশু ভাইবোনের করুণ মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৮ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে ডুবে ২ শিশু ভাইবোনের করুণ মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সম্পদ কুমার (৭) ও মহারাণী (৪) নামের এই দুই শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা। দুর্ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া থানার চামেশ্বরী গ্রামে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, শনিবার দুপুরে বাবা দয়াল চন্দ্র বর্মন বাড়ির পার্শ্ববর্তী জমিতে কাজ করতে গেলে ২ ভাইবোন সেখানে খেলছিল। এ সময় বাবা বাড়িতে ঢুকলে তারা পুকুরে নেমে পড়ে। এ সময় গভীর খাদে পড়ে তারা ডুবে যায়। পরে বাবা দয়াল ও মা ইতিরাণী খাওয়াদাওয়ার জন্য শিশু দুইটির খোঁজ করে কোথাও না পেয়ে পুকুরে ডুবে যাওয়ার আশংকা করেন। প্রতিবেশীরা পুকুরে ফিকাজাল ফেললে সেখানে দুই ভাইবোনের নিথর দেহ জালে ধরা পড়ে।
দুর্ঘটনায় নিহত শিশু দুইটির লাশ ময়না তদন্ত শেষে দাফন করতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান  রুহিয়া থানার ওসি সোহেল রানা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com