1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় বাজেট ২০২৬–২৭ সামনে রেখে কর কমানো ও বিনিয়োগবান্ধব পরিবেশের আহ্বান জেবিসিসিআই’র খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড পদ্মের মালায়- রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৬ তম জন্মোৎসব পালিত হলো। বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির *শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু

টাঙ্গুয়ার হাওর থেকে গ্রেপ্তার বুয়েটের ২৪ জনসহ ৩২ শিক্ষার্থীর জামিন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে আটক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৪ জন শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছে আদালত। আজ দুপুরে তাদের জামিন মঞ্জুর করেন আদালত।

এর আগে রোববার বিকেল ৪টায় তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুনবাজার পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাদের আটক করে তাহিরপুর থানা পুলিশ। সোমবার (৩১ জুলাই) বিকেলে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, ৩১ জুলাই তাহিরপুর থানা উত্তর ইউনিয়নে দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাটলাই নদীর পাড়ে জৈনক শহিদুল এর নৌকার মধ্যে হতে বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এবং বিভিন্ন স্থানে বসবাসরত ৩৪ জন শিক্ষার্থী সন্ত্রাসী কার্যকলাপ ঘটানোর, জনসাধারণের জানমালের ক্ষতি সাধন এর উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর বিভিন্ন ধারায় এসআই রাশেদুল কবির বাদী হয়ে মামলা রুজু করেন। গ্রেপ্তারকৃত আসামিগণদের বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com