1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
*শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন* সাগরে হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর 🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান

*শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন*

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুছা পশ্চিম পাড়ার ১২ বছর বয়সী সামিয়া আক্তারের জীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে দেশের শীর্ষ রিটেইল প্রতিষ্ঠান স্বপ্ন। আর্থিক সংকটে থাকা এই শিশুর পাশে দাঁড়িয়ে দীর্ঘমেয়াদি সহায়তার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি স্থানীয়ভাবে আয়োজিত এক অনুষ্ঠানে সামিয়ার হাতে ৫ হাজার টাকার চেক তুলে দেয় স্বপ্ন। প্রতি মাসে স্থানীয় চেয়ারম্যান এর তত্বাবধানে ৫ হাজার টাকা করে তুলতে পারবে যা তার পড়াশোনা ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এভাবেই সামিয়ার ভবিষ্যতের জন্য ৪লাখ ৮০ হাজার টাকা অনুদানের কথা জানিয়েছে স্বপ্ন কতৃপক্ষ।
স্বপ্ন-এর এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, “আমরা বিশ্বাস করি, ছোট ছোট উদ্যোগও কারও জীবনে বড় পরিবর্তন আনতে পারে। সামিয়ার পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা সেই দায়িত্ববোধ থেকেই কাজ করেছি।”
স্থানীয় বাসিন্দাদের মতে, এ ধরনের সহায়তা একটি অসচ্ছল পরিবারের জন্য বড় ভরসা। তারা আশা করছেন, নিয়মিত এই সহায়তা সামিয়ার ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক হবে।
স্বপ্ন দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com