1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় হতে যাচ্ছে আন্তর্জাতিক ফাইট নাইটের আসর সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ে বিএনপির সাক্ষাৎকার সম্পন্ন 🕌 হজযাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট দেশব্যাপী খাল খনন কর্মসূচির অগ্রযাত্রা: মেঘনায় মুগারচর-লক্ষণখোলা খাল খননের উদ্বোধন স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা, খালেদা জিয়া মরণোত্তর পুরস্কৃত কিউ লাইভ এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক যন্ত্রাংশ জব্দ, তদন্ত শুরু বাবা সাহেব ড:ভীম রাও আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালিত হল। খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় ফায়ার সার্ভিস রাস্তায় পড়া শতাধিক গাছ অপসারণ নিহত ২ ও আহত ৪ জনকে উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১৫৪ বার দেখা হয়েছে

১৬৩ জনকে ফায়ার স্টেশনে আশ্রয় প্রদান।ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ঝড় শুরু হওয়ার পর থেকে ২ জনকে নিহত ও ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত ১১৪টি গাছ অপসারণ করা হয়েছে। বিভিন্ন ফায়ার স্টেশনে ১৬৩ জনকে আশ্রয় দেওয়া হয়েছে।
ঝড় শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক উদ্ধার কাজের বিবরণ নিম্নে তুলে ধরা হলো :

আহত-নিহত উদ্ধার :
চট্টগ্রামের চন্দননগরে দেয়াল ধসে নিহত ১ জনকে উদ্ধার করা হয়েছে। নাম সাইফুল ইসলাম হৃদয়, বয়স আনুমানিক ২৬ বছর।
বরিশাল বিভাগের বাউফলে গাছচাপায় নিহত ১ জনকে উদ্ধার করা হয়। নাম মোঃ আব্দুল করিম খান, বয়স আনুমানিক ৬৫ বছর। এছাড়া আহত ২ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকার কেরানীগঞ্জে ঝড়-বৃষ্টির কারণে উল্টে যাওয়া গাড়িতে চাপা পড়া দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের একজন পুরুষ, বয়স আনুমানিক ৫৫ বছর, অপরজন মহিলা, বয়স আনুমানিক ৩৩ বছর। আহতদের নাম জানা যায়নি।

ঝরে রাস্তায় পড়ে যাওয়া গাছ অপসারণ :
চট্টগ্রাম বিভাগে ১৯টি গাছ রাস্তা থেকে এবং ২টি গাছ বাসা বাড়ি থেকে অপসারণ করা হয়েছে।
বরিশাল বিভাগে ৫৫টি গাছ রাস্তা থেকে এবং ১০টি গাছ বাসা বাড়ি থেকে অপসারণ করা হয়েছে।
রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে রাস্তা থেকে ১৮টি গাছ অপসারণ করা হয়েছে।
রাজশাহী বিভাগে ১০টি গাছ অপসারণ করা হয়েছে।
বিকেল ৫টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিস কর্তৃক ঝড়ে পড়া মোট গাছ অপসারণ করা হয়েছে ১১৪টি।

আশ্রয় প্রদান :
বরিশালের গলাচিপা ফায়ার স্টেশনে মোট ১২০ জনকে আশ্রয় দেয়া হয়েছে, এখনো সেখানে ৬৩ জন অবস্থান করছেন। এছাড়া একই বিভাগের বরগুনার পাথরঘাটা ফায়ার স্টেশনে ১৭ জন, ভোলা ফায়ার স্টেশনে ২০ জন এবং ইন্দুরকানি ফায়ার স্টেশনে ৬ জনকেসহ বিভিন্ন ফায়ার স্টেশনে মোট ১৬৩ জনকে আশ্রয় দেওয়া হয়েছে।
খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com