1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় হতে যাচ্ছে আন্তর্জাতিক ফাইট নাইটের আসর সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ে বিএনপির সাক্ষাৎকার সম্পন্ন 🕌 হজযাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট দেশব্যাপী খাল খনন কর্মসূচির অগ্রযাত্রা: মেঘনায় মুগারচর-লক্ষণখোলা খাল খননের উদ্বোধন স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা, খালেদা জিয়া মরণোত্তর পুরস্কৃত কিউ লাইভ এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক যন্ত্রাংশ জব্দ, তদন্ত শুরু বাবা সাহেব ড:ভীম রাও আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালিত হল। খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

এনবিএ সভাপতি সাকলায়েন ও সাধারণ সম্পাদক রাইসুল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ১৫৮ বার দেখা হয়েছে

বেসরকারি টেলিভিশন এবং রেডিও স্টেশনের সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টারস অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ (এনবিএ) কার্যনির্বাহীর কমিটির নির্বাচনে সভাপতি পদে সাকলায়েন রাসেল ও সাধারণ সম্পাদক পদে রাইসুল হক চৌধুরী নির্বাচিত হয়েছেন।শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে চ্যানেল টোয়েন্টি ফোরের মোহাম্মদ ইমতিয়াজ, বৈশাখী টেলিভিশনের মেহের ই খোদা দ্বীপ, এনটিভির নাজনীন আহমেদ এবং নির্বাহী সদস্য পদে চ্যানেল টোয়েন্টি ফোরের শরীফ উল হক, এ টি নিউজের বাবলি ইয়াসমিন, এসএ টিভির রুপা নূর নির্বাচিত হয়েছেন।

এছাড়া ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদকসহ ১২টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোট নেওয়া হয়নি। তারা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইনডিপেন্ডেন্ট টিভির মুজাহিদুল ইসলাম শিব্বির, কোষাধ্যক্ষ বাংলা ভিশনের নাদিরা আশরাফ, সাংগঠনিক সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের আশিক তমাল, দপ্তর সম্পাদক চ্যানেল টোয়েন্টি ফোরের মামুন উর রশীদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মাই টিভির হাফিজ খন্দকার, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নিউজ টোয়েন্টিফোরের রঞ্জু ইফতেখার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক নিউজ টোয়েন্টিফোরের মাহমুদুল হাসান জাহিদ, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক চ্যানেল টোয়েন্টি ফোরের আতিকুর রহমান আতিক, আইন সম্পাদক আর টিভির পারভিন মিতু, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সম্পাদক জিটিভির তায়িব অনন্ত নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন মাহবুব হাসান (প্রধান নির্বাচন কমিশনার), হাসান শাহরিয়ার কল্লোল, লতিফুল মতিন মিঠু, সঙ্গীতা খান এবং লাবণ্য হাসান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com