1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

৩ দিনে বঙ্গবন্ধু সেতুতে ৮ কোটি টাকা টোল আদায়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৪২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঈদ সামনে রেখে গত তিন দিনে ১ লাখ ২৩ হাজার ৬৯৫টি যানবাহন বঙ্গবন্ধু সেতু হয়ে পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ৮ কোটি ১৫ লাখ ৩২ হাজার ১২০ টাকা।

এত বিপুল সংখ্যক যানবাহনের চাপে ঢাকা–টাঙ্গাইল–বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটে আটকে পড়ে ঈদে ঘরমুখী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা সূত্র জানায়, স্বাভাবিক অবস্থায় বঙ্গবন্ধু সেতু হয়ে প্রতিদিন ১২-১৩ হাজার যানবাহন সেতু পারাপার হয়। কিন্তু প্রতি ঈদে যানবাহন পারাপার কয়েক গুণ বেড়ে যায়। এবার ঈদ সামনে রেখে তার ব্যতিক্রম হয়নি।

চলতি বছরের ১৩ মে ঈদুল ফিতরের আগের দিন বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫২ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়, যা সেতু চালু হওয়ার পর থেকে যানবাহন পারাপারের সর্বোচ্চ রেকর্ড। ওই দিন টোল আদায় হয়েছে দুই কোটি ৯৯ লাখ টাকা। টোল আদায়েও সর্বোচ্চ রেকর্ড ছিল এটি।

মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত সেতু হয়ে ৩৫ হাজার ৭৯১টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এর মধ্যে সেতুর পূর্ব প্রান্ত (টাঙ্গাইল দিক) থেকে উত্তরবঙ্গের দিকে গেছে ২৬ হাজার ৪৬৮টি যানবাহন। আর উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে গেছে ৯ হাজার ৩২৩টি যানবাহন। এ থেকে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ১৩০ টাকা।

এর আগের দিন সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এবার ঈদ মৌসুমে সর্বোচ্চ ৪৮ হাজার ৪২৩টি যানবাহন সেতু পারাপার হয়। এর মধ্যে ৩২ হাজার ৫৩১টি যানবাহন পূর্ব প্রান্ত থেকে উত্তরবঙ্গের দিকে গেছে। আর ঢাকার দিকে গেছে ১৫ হাজার ৪৯২টি যানবাহন। এ থেকে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৮৬ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা।

এর আগের গত রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৩৯ হাজার ৪৮১টি যানবাহন সেতু পারাপার হয়। এর মধ্যে পূর্ব প্রান্ত থেকে উত্তরবঙ্গের দিকে ১৯ হাজার ৮৫৩টি যানবাহন এবং ঢাকার দিকে ১৯ হাজার ৬২৮টি যানবাহন পার হয়। এদিন এবারের ঈদ মৌসুমে সর্বোচ্চ ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা টোল আদায় হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com