1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খালখনন কর্মসূচি উদ্বোধন ও নানা-নানির কবর জিয়ারত করবেন নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: ডা. জুবাইদা রহমান সংবিধান সংশোধন ছাড়া ‘সংবিধান সংস্কার পরিষদ’ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদিতে আজানের পরও খোলা থাকবে দোকান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৪৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সৌদি আরবে আজানের শব্দ শোনার সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে দেওয়ার রেওয়াজ বহু আগের। এরপর থেকে নামাজ শেষ না হওয়া পর্যন্ত সব দোকানই থাকত বন্ধ। সে দেশে এখন থেকে আজানের পরও খোলা থাকবে দোকান। চলবে বেচা-কেনা।

নামাজের সময় দোকান খোলা রাখার অনুমতি দিয়ে শুক্রবার সৌদি আরবের চেম্বারের প্রধান আজলান বিন আবদুল আজিজ আল-আজলান একটি পরিপত্র জারি করেন। খবর আরব নিউজের।

এ পরিপত্রে নামাজের সময়েও এখন থেকে দোকান খোলা থাকবে বলে জানানো হয়।

সৌদি চেম্বারের প্রধান দাবি করেন, এ সিদ্ধান্ত ক্রেতা এবং বিক্রেতাদের শপিংয়ের অভিজ্ঞতা এবং পরিষেবার স্তর উন্নত করার প্রয়াস।

মধ্যপ্রাচ্যের রাজনীতি ও অর্থনীতি বিষয়ের বিশ্লেষক আলী সামীর শিহাবী এক টুইটবার্তায় বলেন, দৈনন্দিন জীবনে ধর্মের প্রভাব কমাতে এটি একটি প্রতীকী এবং ব্যবহারিক পদক্ষেপ।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিতে অর্থনৈতিক এবং সামাজিক সংস্কারের উদ্যোগ নিয়ে।ভিশন-২০৩০ ঘোষণা করেছেন। তিনি সৌদি আরবকে রক্ষণশীল সমাজ থেকে বের করে আনতে চাইছেন। এজন্য অভিভাবক ছাড়া নারীদের হজের অনুমতি দেওয়া, নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া, সিনেমা হল খুলে দেওয়ার মতো অসংখ্য উদ্যোগ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com