1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে পালিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ হরমুজে উত্তেজনা চরমে: মার্কিন অবরোধ ভেঙে চীনা ট্যাংকার পার, আলোচনাও ভেস্তে বৈশাখী শোভাযাত্রায় বাঙালিয়ানার বার্তা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান রাজধানীতে বৈশাখী উৎসবের রঙিন আমেজ: কোথায় কী আয়োজন পহেলা বৈশাখে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ উদ্বোধন করলেন তারেক রহমান দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬ হরমুজে মার্কিন অবরোধ শুরু: যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্য, জ্বালানি বাজারে তীব্র অনিশ্চয়তা 🎉 চারুকলায় শেষ মুহূর্তের প্রস্তুতি, বর্ণিল আয়োজনে আজ বৈশাখী শোভাযাত্রা ইসলামাবাদ বৈঠক চুক্তিহীন সমাপ্তি, নতুন করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

সালমান শাহর সুইসাইড নোটে কী লেখা ছিল?

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য এখনো খোলাসা হয়নি। তার পরিবার ও ভক্তদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। অন্যদিকে পুলিশের তদন্ত রিপোর্টে বলা হয়, তিনি আত্মহত্যা করেছিলেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সে সময় বাসা থেকে একটি সুইসাইড নোট পায় পুলিশ। কী লেখা ছিল সেই নোটে?

সালমান শাহ লিখেছিলেন, ‘আমি চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার। পিতা- কমরুদ্দীন আহমেদ আহমেদ চৌধুরী। ১৪৬/৫, গ্রীন রোড, ঢাকা #১২১৫ ওরফে সালমান শাহ এই মর্মে অঙ্গীকার করছি যে- আজ অথবা আজকের পরে যে কোনো দিন আমার মৃত্যু হলে তার জন্য কেউ দায়ী থাকবে না। সেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে আমি আত্মহত্যা করছি।’

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পক্ষ থেকে বলা হয়েছে, সালমান শাহ আত্মহত্যাই করেছিলেন। এর পেছনে ৫টি কারণও উল্লেখ করেছেন তদন্তকর্তারা। এগুলো হলো- ১. চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে তার অতিরিক্ত অন্তরঙ্গতা। ২. স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ ৩. বেশি আবেগপ্রবণ হওয়ার কারণে একাধিকবার আত্মহত্যার চেষ্টা। ৪. মায়ের প্রতি অসীম ভালোবাসা, যা জটিল সম্পর্কের বেড়াজাল তৈরি করে অভিমানে রূপ নেয় এবং ৫. সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতা।

উল্লেখ্য, বিভিন্ন তদন্ত সংস্থার প্রতিবেদন দাখিলের পরও তা মেনে নেয়নি সালমান শাহর পরিবার ও ভক্তরা। সর্বশেষ গত বছর পিবিআই প্রতিবেদন জমা দিয়েছিল। এরপর গত ৩১ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে মামলাটি চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের জন্য ধার্য করা হয়েছিল। কিন্তু সালমান শাহর মা লন্ডনে থাকায় নারাজি দাখিলে সময়ের আবেদন করেন তার আইনজীবী ফারুক আহমেদ। আদালত সময় আবেদন মঞ্জুর করে শুনানির জন্য আগামী ৩১ অক্টোবর দিন ধার্য করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com