1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট দেশব্যাপী খাল খনন কর্মসূচির অগ্রযাত্রা: মেঘনায় মুগারচর-লক্ষণখোলা খাল খননের উদ্বোধন স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা, খালেদা জিয়া মরণোত্তর পুরস্কৃত কিউ লাইভ এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক যন্ত্রাংশ জব্দ, তদন্ত শুরু বাবা সাহেব ড:ভীম রাও আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালিত হল। খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাসা থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, কারাদণ্ড ও জরিমানা টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

সাংবাদিক রোজিনা ইস্যুতে ধৈর্য ধরতে বললেন ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৬৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতার ইস্যুতে সাংবাদিক সমাজের প্রতি ধৈর্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘যেহেতু মামলা হয়েছে এবং বিষয়টি বিচারাধীন। তাই সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায়বিচার পাবেন।’

রোজিনা ইসলামের প্রতি কোনো অবিচার হলে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বুধবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনার ‘স্বদেশ প্রত্যাবর্তনের ৪ দশকে মানবতার আলোকবর্তিকা দেশরত্ন শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা এবং ৪টি হাসপাতালে ৪টি হাই-ফ্লো নজেল ক্যানোলা ও ৪টি অটিস্টিক সংগঠনে শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি অনুষ্ঠানটির আয়োজন করে। ওবায়দুল কাদের ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঘটনার দিন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কেউ বিষয়টি সাংবাদিকদের ব্রিফ করলে এমন ভুল বোঝাবুঝির সৃষ্টি নাও হতে পারতো। যেহেতু বিষয়টি বিচারাধীন তাই সংশ্লিষ্ট সাংবাদিক নিরাপরাধ হলে আদালতে ন্যায়বিচার পাবেন বলে আশা করছি।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রাখান। পরে রাতে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়। পরদিন তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার রোজিনা ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়।

শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামীকাল বৃহস্পতিবার তার জামিনের শুনানি হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com