1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট দেশব্যাপী খাল খনন কর্মসূচির অগ্রযাত্রা: মেঘনায় মুগারচর-লক্ষণখোলা খাল খননের উদ্বোধন স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা, খালেদা জিয়া মরণোত্তর পুরস্কৃত কিউ লাইভ এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক যন্ত্রাংশ জব্দ, তদন্ত শুরু বাবা সাহেব ড:ভীম রাও আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালিত হল। খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাসা থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, কারাদণ্ড ও জরিমানা টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

শুদ্ধাচার পুরস্কার পেলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৮৮১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : খাদ্য মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থ বছরের জন্য শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার। আজ মঙ্গলবার এই পুরস্কার পান তিনি।

জানা গেছে, দাপ্তরিক কাজে পেশাগত দক্ষতাসহ শুদ্ধাচার চর্চা-বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় শুদ্ধাচার নীতিমালা ২০১৭’র অধীনে তিনি এ পুরস্কারের জন্য মনোনীত হন।

পুরস্কার প্রদানকালে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, খাদ্য মন্ত্রণালয়ের সচিব নাজমানারা খানুমসহ মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।

পুরস্কার হিসেবে তাকে একটি সনদ ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জ্ঞাপন করে মন্ত্রী বলেন, এ ধরণের পুরস্কার সরকারি কর্মচারী কর্মকর্তাদের কর্মস্পৃহা বাড়াবে এবং অধিকতর দেশসেবার মনোভাব তৈরি করবে।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে মো. আব্দুল কাইউম সরকার বলেন, এ ধরণের পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে গৌরবের। এ পুরস্কার আমার পথচলাকে আরো মহিমান্বিত করবে এবং বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে কাজ করতে সাহসী করবে।

প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেশাগত দক্ষতার উন্নয়নে ও নৈতিকতার বিকাশে ভূমিকা রাখার জন্য মূলত এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে তাকে সনদ ও এক মাসের মূল বেতনের সম-পরিমাণ অর্থ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com