1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট দেশব্যাপী খাল খনন কর্মসূচির অগ্রযাত্রা: মেঘনায় মুগারচর-লক্ষণখোলা খাল খননের উদ্বোধন স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা, খালেদা জিয়া মরণোত্তর পুরস্কৃত কিউ লাইভ এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক যন্ত্রাংশ জব্দ, তদন্ত শুরু বাবা সাহেব ড:ভীম রাও আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালিত হল। খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাসা থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, কারাদণ্ড ও জরিমানা টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

‘রাজপথে না নামলে কেউ দাবি আদায় করে দেবে না’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজপথে না নামলে কেউ দাবি আদায় করে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, রাজপথে নামলেই দাবি আদায় সম্ভব। শনিবার (২৩ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, দাবি আদায়ে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালাচ্ছে সরকার। এ থেকে মুক্তি পেতে সবাইকে এক হয়ে মাঠে নামতে হবে, নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হবে। রাজপথে না নামলে দাবি কেউ আদায় করে দেবে না। রাজপথে নামলেই দাবি আদায় সম্ভব।

তিনি বলেন, যে সরকার জনগণের অধিকার রক্ষা করে না, সম্মান দেয় না, তাদের সব কর্মকাণ্ডে অসহযোগিতা ও আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করতে হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার রাস্তা উন্মুক্ত করতে হবে।

তিনি আরও বলেন, আমরা যে আন্দোলন করছি, তা দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। ট্রেড ইউনিয়নের নামে প্রতারণা করছে সরকার। এই প্রতারণার হাত থেকে ট্রেড ইউনিয়নকে বাঁচাতে হবে।

এদিকে শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আজকে এই গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ ফের পাতানো নির্বাচনের দ্বারা ক্ষমতায় থাকতে প্রতিবেশী দেশের সহযোগিতা নিয়ে বাংলাদেশের জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, যা একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। কিন্তু দেশের মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব জেনে গেছে শেখ হাসিনা প্রহসনের নির্বাচন করছেন। যেটা ইতোমধ্যেই ডামি নির্বাচন হিসেবে উপাধি পেয়েছে।

জনগণ ও দেশপ্রেমিক ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা ৭ জানুয়ারির নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না। অন্যকেও যেতে না বলুন। আপনারা এই নির্বাচন বর্জন করুন। অসহযোগ আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com