1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট দেশব্যাপী খাল খনন কর্মসূচির অগ্রযাত্রা: মেঘনায় মুগারচর-লক্ষণখোলা খাল খননের উদ্বোধন স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা, খালেদা জিয়া মরণোত্তর পুরস্কৃত কিউ লাইভ এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক যন্ত্রাংশ জব্দ, তদন্ত শুরু বাবা সাহেব ড:ভীম রাও আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালিত হল। খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাসা থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, কারাদণ্ড ও জরিমানা টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

বরিশাল মহানগর ছাত্রদল সভাপতিকে সশরীরে কেন্দ্রে তলব

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বরিশাল মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনিকে সশরীরে কৈফিয়ত তলব করেছে কেন্দ্রিয় কমিটি। সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে এ তলব করা হয়। গতকাল বুধবার দিবাগত রাতে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এবং গণমাধ্যমে প্রেরিত এক সাংগঠনিক চিঠিতে কৈফিয়ত তলব করা হয়।

চিঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গঠনতন্ত্র মোতাবেক সংগঠনের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে হাজির হয়ে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে লিখিত জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়।

কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ওই সিদ্ধান্ত অনুমোদন দেন। তবে রেজাউল করিম রনির বিরুদ্ধে শৃঙ্খলা বিরোধী অভিযোগ সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি চিঠিতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com