1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট দেশব্যাপী খাল খনন কর্মসূচির অগ্রযাত্রা: মেঘনায় মুগারচর-লক্ষণখোলা খাল খননের উদ্বোধন স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা, খালেদা জিয়া মরণোত্তর পুরস্কৃত কিউ লাইভ এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক যন্ত্রাংশ জব্দ, তদন্ত শুরু বাবা সাহেব ড:ভীম রাও আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালিত হল। খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাসা থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, কারাদণ্ড ও জরিমানা টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

বছরের প্রথম চন্দ্রগ্রহণ বুধবার, দেখা যাবে বাংলাদেশ থেকেও

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৪৭৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ আগামী বুধবার (২৬ মে)। যা দেখা যাবে বাংলাদেশের আকাশেও। বৃহস্পতিবার (২০ মে) আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মহা. আছাদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত দেখা যাবে।

গ্রহণটি ঢাকায় সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে শুরু হয়ে শেষ হবে ৭টা ৫১ মিনিট ১৮ সেকেন্ডে। ময়মনসিংহে সন্ধ্যা ৬টা ৪২ মিনিট ৪২ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে ৭টা ৫৩ মিনিটে। চট্টগ্রামে সন্ধ্যা ৬টা ৩২ মিনিট ১৮ সেকেন্ড শুরু হয়ে শেষ হবে ৭টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে। সিলেটে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে ৭টা ৪৭ মিনিট ৩৬ সেকেন্ডে। খুলনায় সন্ধ্যা ৬টা ৪২ মিনিটি ২৪ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে ৭টা ৫২ মিনিট ৪২ সেকেন্ডে।

এছাড়া বরিশালে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে শুরু হয়ে শেষ হবে ৭টা ৫৩ মিনিট ১৮ সেকেন্ডে। রাজশাহীতে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট ৫৪ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে ৭টা ৫৯ মিনিট ১২ সেকেন্ডে ও রংপুরে গ্রহণ শুরু হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিট ৩০ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে ৭টা ৫৯ মিনিট ৪৮ সেকেন্ডে।

উপচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৬ মিনিট ৬ সেকেন্ডে যুক্তরাষ্ট্রের পিটককার্ন দ্বীপ থেকে উত্তর-পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগরে। প্রচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে বিকেল ৩টা ৪৪ মিনিট ৩৬ সেকেন্ডে ফ্রেঞ্চ পলিনেশিয়ার পেপিট আইল্যান্ড থেকে দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে বিকেল ৫টা ৯ মিনিট ২৪ সেকেন্ডে যুক্তরাষ্ট্রের অ্যালোফি দ্বীপ থেকে দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে।

কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে বিকেল ৫টা ১৮ মিনিট ৪২ সেকেন্ডে টোঙ্গা থেকে পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। পূর্ণগ্রহণ থেকে চাঁদের নির্গমন হবে বিকেল ৫টা ২৮ মিনিটে টোঙ্গার নুকুয়ালোফা দ্বীপ থেকে উত্তর-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। প্রচ্ছায়া থেকে চাঁদের নির্গমন হবে সন্ধ্যা ৬টা ৫২ মিনিট ৪৮ সেকেন্ডে যুক্তরাষ্ট্রের লয়ালটি আইল্যান্ড থেকে দক্ষিণ দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। আর উপচ্ছায়া থেকে চাঁদের নির্গমন হবে সন্ধ্যা ৭টা ৫১ মিনিট ১৮ সেকেন্ডে ম্যাকাও থেকে পশ্চিম দিকে কোরাল দ্বীপে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com