1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট দেশব্যাপী খাল খনন কর্মসূচির অগ্রযাত্রা: মেঘনায় মুগারচর-লক্ষণখোলা খাল খননের উদ্বোধন স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা, খালেদা জিয়া মরণোত্তর পুরস্কৃত কিউ লাইভ এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক যন্ত্রাংশ জব্দ, তদন্ত শুরু বাবা সাহেব ড:ভীম রাও আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালিত হল। খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাসা থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, কারাদণ্ড ও জরিমানা টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

নৌকার প্রার্থী হয়েছেন বাবা-মা-মেয়ে!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৩৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলায় ৩য় ধাপের নির্বাচনে ২টি ইউনিয়নে একই পরিবারের পিতা, মাতা ও মেয়ে তিন সদস্য আওয়ামী লীগের নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে প্রার্থী হয়েছেন।

২টি ইউনিয়ন থেকে প্রেরিত তালিকায় তাদের নাম ১ নম্বরে রয়েছে বলে জানা গেছে। প্রার্থীরা হলেন- উপজেলার সোনারং গ্রামের বাসিন্দা পিতা শেখ মোহাম্মদ হোসেন লিটন, মাতা এমিলি পারভিন ও মেয়ে মোসা. ফারজানা হোসেন লিজা।

উপজেলা সদর সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভিন ও বাবা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ মোহাম্মদ হোসেন লিটন প্রার্থী হয়েছেন। ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তরে প্রেরিত প্রার্থী তালিকায় ১১ জনের মধ্যে ১ নম্বরে রয়েছেন মা এমিলি পারভিন।

অপরদিকে উপজেলার ধীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন মেয়ে মোসা. ফারজানা হোসেন লিজা। তিনিও ধীপুর ইউনিয়ন ও টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগ কর্তৃক কেন্দ্রে প্রেরিত তালিকায় ১০ জনের মধ্যে রয়েছেন ১ নম্বর তালিকায়। লিজা ধীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদ্যঘোষিত তালিকায় সহ-সভাপতি।

একই পরিবারের তিন সদস্য তাদের নাম আবার দুটি ইউনিয়নের ১ নম্বর তালিকায় থাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা এখন আলোচিত প্রার্থী। ৩ প্রার্থীর মধ্যে মা এমিলি পারভিন উপজেলার নারী নেত্রী। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। মাঠের রাজনীতির সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com