1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

নারীপাচার চক্রের সদস্য শংকর রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৮২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নারীপাচার চক্রের সদস্য শংকর কুমারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই ইদ্রিস আলী আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি তার এক দিনের রিমান্ডের আদেশ দেন।

আদালতে হাতিরঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রাফাত আরা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।

বুধবার (১৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মগবাজারের আবাসিক হোটেল ‘পরশ’ থেকে শংকর কুমারকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে আটটি পাসপোর্ট জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শংকর দীর্ঘদিন ধরে হোটেলে বসে মগবাজার ও আশপাশের এলাকার বিভিন্ন নারীপাচার চক্রের সঙ্গে যোগাযোগ করে। তার লক্ষ্য ছিল—এসব এলাকা থেকে অসহায় সুন্দরী নারীদের চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com