1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট দেশব্যাপী খাল খনন কর্মসূচির অগ্রযাত্রা: মেঘনায় মুগারচর-লক্ষণখোলা খাল খননের উদ্বোধন স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা, খালেদা জিয়া মরণোত্তর পুরস্কৃত কিউ লাইভ এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক যন্ত্রাংশ জব্দ, তদন্ত শুরু বাবা সাহেব ড:ভীম রাও আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালিত হল। খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাসা থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, কারাদণ্ড ও জরিমানা টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রনির ৭ দিনের রিমান্ড আবেদন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ২৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কেন্দ্রীয় ছাত্রদলের ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির ৭ দিনের রিমান্ড আবেদন করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় গ্রেফতার দেখিয়ে রবিবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। এর আগে, শনিবার রাতে ঢাকার মগবাজার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

মশিউর রহমান রনির ভাই রানা জানান, রনিকে ঢাকার মগবাজার থেকে আটক করেছে পুলিশ। কী কারণে কোন মামলায় তাকে আটক করেছে জানা নেই। সকল মামলায় রনি জামিনে রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, রনি হেফাজতের হরতালে সহিংসতার মামলায় সন্দেহভাজন পলাতক আসামি ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, রনির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। তিনি একাধিক মামলার আসামি, এসব মামলায় তাকে তথ্য-প্রযুক্তির মাধ্যমে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। পরে রাতেই তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com