1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট দেশব্যাপী খাল খনন কর্মসূচির অগ্রযাত্রা: মেঘনায় মুগারচর-লক্ষণখোলা খাল খননের উদ্বোধন স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা, খালেদা জিয়া মরণোত্তর পুরস্কৃত কিউ লাইভ এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক যন্ত্রাংশ জব্দ, তদন্ত শুরু বাবা সাহেব ড:ভীম রাও আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালিত হল। খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাসা থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, কারাদণ্ড ও জরিমানা টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তারেক রহমান

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো নারী দল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৮৬৫ বার দেখা হয়েছে

সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক দলকে ৪৮ রানে গুঁড়িয়ে দিয়ে ৮ উইকেটের জয়পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১২১ রান করেও ৯ উইকেটে হেরে যায় স্বাগতিকরা।

সোমবার বুলাওয়ায়োতে সিরিজের তৃতীয় ম্যাচে নাহিদার স্পিনে বিভ্রান্ত হয়ে ২৭.২ ওভারে মাত্র ৭২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল। স্বাগিতক দলের হয়ে ৩৯ রান করেন সারনি মায়ার্রস।

এছাড়া অন্য কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি। বাংলাদেশ দলের হয়ে নাহিদা আক্তার ২১ রানে ৫ উইকেট শিকার করেন।

মামুলি স্কোর তাড়া করতে নেমে ১৯০ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৪৮ বলে অপরাজিত ৩৯ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ওপেনার মুরশিদা খাতুন।

ম্যাচ ও সিরিজ সেরা, দুটি পুরস্কারই জিতেছেন নাহিদা। সিরিজে ৩ ম্যাচে ওভারপ্রতি মাত্র ২.১২ রান করে দিয়ে তার শিকার ১১ উইকেট।

আগামী রোববার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২২ বিশ্বকাপ বাছাই শুরু করবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ-জিম্বাবুয়ে, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২৭.২ ওভারে ৭২/১০ রান (মায়ার্স ৩৯, মুপাচিকওয়া ৯; নাহিদা ৫/২১, রুমানা ২/৭)।

বাংলাদেশ: ১৪.২ ওভারে ৭৪/৩ রান (মুর্শিদা ৩৯*, নুজহাত ১০, নিগার ১২, মোস্তারি)।

ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com