1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতে গ্রেপ্তার ফয়সাল করিম মাসুদ ও সহযোগীকে দেশে ফেরাতে উদ্যোগ, কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী পানছড়িতে অসহায় দিনমজুরকে টিনসেট ঘর উপহার দিলো যুবসমাজ বরিশালে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সভা বুধবার রমজানের শেষ দশকে এতেকাফের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। মেয়েকে উত্যক্তের প্রতিবাদে কৃষক পিতা খুন, ১৩ দিন পর হাসপাতালে মৃত্যু তারাবিতে অসুস্থ হয়ে পড়লেন কাবা শরিফের ইমাম শায়খ আবদুল্লাহ আল-জুহানি রাষ্ট্রীয় এলপিজির দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব, বাজার নিয়ন্ত্রণে সরকারের নতুন উদ্যোগ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, ‘শক্তি ও মর্যাদার নতুন যুগ’ বললেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

চট্টগ্রামে বিরল রোগের সফল সার্জারি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৪৬২ বার দেখা হয়েছে

সংশ্লিষ্ট চিকিত্সকরা বলছেন, দেশে এ পর্যন্ত চার জন রোগীর এই চিকিত্সা করা হয়েছে। আর ঢাকার বাইরে এটিই প্রথম সফল সার্জারি।

রোববার বিকালে চট্টগ্রাম এভারকেয়ার হসপিটালে আনুষ্ঠানিকভাবে এসব তথ্য জানানো হয়।

এভারকেয়ার হসপিটালের থোরাসিক সার্জারি এবং কার্ডিওভাস্কুলার বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ ফজলে মারুফের নেতৃত্বে ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আশীষ দে ও অ্যানেস্থেশিয়া দলের প্রচষ্টোয় সফলভাবে এই চিকিৎসা করা হয়েছে।

ডা. মোহাম্মদ ফজলে মারুফ বলেন, এওর্টিক এনিউরিজম মূলত উপসর্গবিহীন একটি রোগ। তবে অন্য যেকোন রোগের চেয়ে মৃতু্য ঝুঁকি বেশি। সাধারণত সার্জারির মাধ্যমে এই রোগের চিকিত্সা করা হয়। তবে আমরা চিকিত্সা করেছি বিশেষ ও আধুনিক থোরাসিক এন্ডোভাস্কুলার এওর্টিক রিপেয়ার ব্যবহারের মাধ্যমে।

ডা. আশীষ দে বলেন, আমাদের শরীরের ধমনীর কোন অংশ অস্বাভাবিকভাবে বড় হতে থাকলে তাকে এওর্টিক এনিউরিজম বলা হয়। এই রোগের ফলে ৩২-৬৮ শতাংশ রোগীর এনিউরিজম ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে করে তাত্ড়্গণিকভাবে রোগীর মৃতু্য হতে পারে।

এর আগে হার্টের জটিল অস্ত্রোপচার এবং ব্রেইন টিউমারের সফল অসে্ত্রাপচার করা হয়েছিল চট্টগ্রামের এভারকেয়ার হসপিটালে। ঢাকার পর বিশ্বমানের স্বাস্থ্যসেবার প্রতিশ্রম্নতি নিয়ে ৪৭০ শয্যার আন্তর্জাতিক মানের এই হাসপাতাল গড়ে তোলা হয়েছে চট্টগ্রামে।

১৮ তলার দৃষ্টিনন্দন ভবনে গড়ে উঠা হাসপাতালটি নগরীর সন্নিকটে অনন্যা আবাসিক এলাকায় অবস্থিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com